Swadhin News Logo
Tuesday , 8 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

হাসপাতালে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত

প্রতিবেদক
Nirob
July 8, 2025 12:28 pm

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গার চড়িয়া মধ্যপাড়ায় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, উপজেলার সলঙ্গা থানার পুরান বেড়া গ্রামের মৃত নূর মোহাম্মাদের ছেলে আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, থানার পুরান বেড়া থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে অসুস্থ বাবাকে নিয়ে দুই ছেলে জেলার এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। 

হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে পৌঁছালে মহাসড়ক খানাখন্দ থাকায় অটোরিকশাটি মহাসড়কের মাঝামাঝি চলে যায়। এ সময় হাটিকুমরুল থেকে বনপাড়াগামী দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আব্দুল মান্নান খন্দকার ও তার ছোট ছেলে জুয়েল খন্দকার মারা যান। আহত হয়েছেন বড় ছেলে রাসেল খন্দকার। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাশ থানায় নিয়ে এসেছে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

মাদকাসক্ত বাবার দায়ের কোপে ৫ বছরের শিশুর মৃত্যু

‘বিএনপির ক্ষমতায় এলে কর্মসংস্থান পাবে লাখো তরুণ’ 

ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতা সমর্থন করে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতা সমর্থন করে: পররাষ্ট্র উপদেষ্টা

‘টঙ্গীতে দগ্ধ ফায়ারকর্মীদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হবে’

ভূমিকম্পে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ফাটল

আফ্রিকার পর সুইডেনে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স

ট্রাকের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকা নিহত

১২ হাজার ভোট গণনায় ৪৮ ঘণ্টা, কেবল ‘অভিজ্ঞতা না থাকা’ কারণ নাকি ‘অন্যকিছু’

বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভায় অংশ নিতে গুলশানের কার্যালয়ে তারেক রহমান