Swadhin News Logo
Tuesday , 8 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

৬ দাবিতে ঝিনাইদহে স্বাস্থ্য সহকারীদের অবস্থায় কর্মসূচি

প্রতিবেদক
Nirob
July 8, 2025 1:01 pm

ছয় দফা দাবি আদায়ে ঝিনাইদহে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (৭ জুলাই) সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে ঝিনাইদহ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন এ অবস্থান কর্মসূচির আয়োজন করে।

ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে দাবি সংবলিত ব্যানার, লিফলেট নিয়ে জেলা ও উপজেলার স্বাস্থ্য সহকারীরা অংশ নেন। এ সময় হেলথ অ্যাসোসিয়েশন জেলা শাখার প্রধান সমন্বয়ক আমিনুল ইসলাম, সমন্বয়ক ফারুক হোসেন, ওলিউর রহমান, সোহেল রানা, ফরহাদ, আক্তার হোসেনসহ অন্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ে উন্নীত করে ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও  ১১তম গ্রেডে বেতন স্কেল উন্নীত করাসহ ৬ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। দাবি বাস্তবায়ন না করা হলে পরে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সর্বশেষ - চাকরি