Swadhin News Logo
Tuesday , 8 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

চট্টগ্রামে দুজনের শরীরে ‘জিকা ভাইরাস’ শনাক্ত

প্রতিবেদক
Nirob
July 8, 2025 4:31 pm

চট্টগ্রামে দুজনের শরীরে ‘জিকা ভাইরাস’ শনাক্ত হয়েছে। সোমবার (৭ জুলাই) চট্টগ্রামের বেসরকারি রোগ নির্ণয়কেন্দ্র এপিক হেলথ কেয়ার ল্যাবে রক্তের নমুনা পরীক্ষায় এ রোগ শনাক্ত করা হয়। এর মধ্যে একজন পুরুষ, একজন নারী। দুজনেরই বয়স ৪২।

আক্রান্ত পুরুষের জ্বর, শরীর ব্যথা ও শরীর লালচে হওয়া এবং আক্রান্ত নারীর জ্বর, হাত-পা ব্যথা ও ফুলে যাওয়া উপসর্গ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রামে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে (এপিক ডায়াগনস্টিক সেন্টার) দুজন জিকা ভাইরাস পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। তবে এটি একটি কম্বাইন কিট দিয়ে পরীক্ষা করা হয়েছিল, যা একাধিক ভাইরাস শনাক্তে ব্যবহৃত হয়। এ কারণে আরও কিছু পরীক্ষার প্রয়োজন রয়েছে।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে ঢাকার, সিডিসি-স্বাস্হ্য অধিদফতর ও আইইডিসিআর-কে অবগত করেছি। ওনারা এ ভাইরাস আক্রান্তের রোগ নির্ণয় ও আইএইসআর রিপোর্টিংয়ের ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর জিকা ভাইরাসের ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।’

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

বগুড়ায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুক হামলা-অগ্নিসংযোগ, অন্তত ৪ জনের প্রাণহানি

মাগুরায় বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

যে কারণে বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া

নিম্ন আদালত সংস্কার হলেও উচ্চ আদালত আগের মতো থাকলে লাভ হবে না: আইন উপদেষ্টা

আইন ও নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আইন ও নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

মাইক্রোর ধাক্কায় আগুন ধরে গেলো অটোরিকশায়, ভেতরে পুড়ে অঙ্গার যাত্রী

গাইবান্ধায় নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামী গ্রেফতার

আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেফতার

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের মুখপাত্র আবু ওবেইদা নিহত, দাবি ইসরায়েলের