Swadhin News Logo
Thursday , 10 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

কলকাতার বাংলাদেশি মিশনের কর্মকর্তাদের জন্য পাঠানো হয়েছে ৪০০ কেজি আম

প্রতিবেদক
Nirob
July 10, 2025 9:28 am

ভারতের কলকাতায় বাংলাদেশি উপ-হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪০০ কেজি হাড়িভাঙ্গা আম পাঠিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (৯ জুলাই) বিকালে আমের গাড়ি যশোরের শার্শার বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। অন্য মালামাল যেভাবে ভারতে রফতানি একইভাবে চালানটি ভারতে গেছে।

ইতিপূর্বে আম বা ইলিশ মাছ উপহার স্বরূপ ভারতে পাঠানোর সময় উভয় দেশের কর্মকর্তারা উপস্থিত থাকতো। তবে এবার ব্যতিক্রম ঘটলো। এবার আম পাঠানোর সময় দুই দেশের কোনও কর্মকর্তাদের দেখা যায়নি।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের নামে ৪০০ কেজি আম (৮১ কার্টুন) বুধবার ভারতে পাঠানো হয়েছে। রবি ইন্টারন্যাশনাল নামের একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান বিল অব এন্ট্রির মাধ্যমে আমগুলো ভারতে পাঠিয়েছে।

এর আগে আমগুলো নিয়ে ঢাকা মেট্রো-ণ-২০-২৭৯০ নম্বরের একটি ট্রাকে করে মো. মোক্তার নামে এক বাংলাদেশি ট্রাক চালক স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে আসেন। পরে এখানকার আনুষ্ঠানিকতা শেষে পেট্রাপোলের উদ্দেশে রওনা দেন।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত