Swadhin News Logo
Friday , 11 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

কর্ণফুলী ইপিজেডে লাগা আগুন নিয়ন্ত্রণে

প্রতিবেদক
Nirob
July 11, 2025 7:18 pm

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী রফতানি প্রক্রিয়াকরণ (কেইপিজেড) এলাকায় একটি ফোম কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১১ জুলাই) বেলা ২টা ৫৫ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আজ শুক্রবার হওয়ায় কারখানাটি বন্ধ ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেলা ২টা ৫৫ মিনিটের দিকে কর্ণফুলী ইপিজেড এলাকার জ্যান্ট এক্সেসরিজ নামে একটি ফ্যাক্টরিতে আগুন লাগার খবর পাই। ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিটসহ কর্ণফুলী ও আগ্রাবাদ স্টেশন থেকে মোট আটটি ইউনিট এবং নৌবাহিনীর একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।’

তিনি জানান, আগুনে কারখানার চার তলা ভবনের দুই তলা পর্যন্ত পুড়েছে। পাশাপাশি কারখানাসংলগ্ন তিনটি টিনশেডের শেড ছিল। সেগুলো পুড়ে গেছে। ফোম কারখানা হওয়ায় আগুন নির্বাপণে কিছুটা সময় লাগে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে তদন্তের পর জানা যাবে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

অতীতে কিন্তু কথার বরখেলাপকারীকে দেশের মানুষ মাফ করেনি: ডা. জাহিদ

মুন্সীগঞ্জে বিএনপির ঘোষিত মনোনয়ন প্রত্যাখ্যান করে বিক্ষোভ ও মির্জা ফখরুলের কুশপুত্তলিকায় আগুন

‘ওকে বেবি’ মা ‘হতবাক’ 19 মিনিটের ফোন কল দ্বারা তিনি দুই বছরের পুরানো মর্মান্তিক মৃত্যুর পরে তৈরি করেছিলেন

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্সসহ আরও ছয় দেশ

চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রাম নগর যুবদল নেতা বহিষ্কার

নওগাঁয় গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

মানিকগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে রাতের আঁধারে আগুন

আফগানিস্তানে এবার সোশ্যাল মিডিয়া কনটেন্টের ওপর নিষেধাজ্ঞা

ইরানের সঙ্গে ‘দীর্ঘস্থায়ী’ যুদ্ধের সতর্কতা ইসরায়েলি সেনাপ্রধানের

চট্টগ্রামে আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধ, একজনের মৃত্যু