Swadhin News Logo
Sunday , 13 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

স্ত্রীর সাবেক স্বামীর হাতে যুবক খুন

প্রতিবেদক
Nirob
July 13, 2025 11:07 am

স্ত্রীর সাবেক স্বামীর হাতে যশোরে আশরাফুল আলম বিপুল (২৭) নামে এক যুবক খুন হয়েছেন। তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১২ জুলাই) রাত ৮টার দিকে যশোর শহরের ষষ্টীতলাপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহতের বাবা আকতার হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, তার ছেলে বিপুল একটি কোম্পানিতে শ্রমিকের কাজ করতো। ছয়-সাত মাস আগে শহরের ষষ্টীতলাপাড়া এলাকার সুমাইয়া নামে এক মেয়েকে বিয়ে করে। সুমাইয়ার আগে বাপ্পী নামে এক মাদকসেবী ও ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হয়েছিল। সে কারণে সুমাইয়া তাকে তালাক দেয়। এরপর তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে সুমাইয়ার সাবেক স্বামী ষষ্টীতলাপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে বাপ্পী তার ছেলেকে খুন করার হুমকি দিয়ে আসছিল। এমনকি তাকে মোবাইল ফোনেও টেক্সট করে হুমকি দিয়েছে।

স্থানীয় একটি সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে বিপুলকে একা পেয়ে বাপ্পী ও তার দুই সহযোগী তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের ডা. সাকিরুল ইসলাম জানান, রাত সাড়ে ৮টার দিকে বিপুলকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে বলে তিনি মন্তব্য করেছেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, বিপুলের সঙ্গে তার স্ত্রীর সাবেক স্বামীর বিরোধ ছিল। পূর্বশত্রুতার কারণে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে আটকে অভিযান পরিচালনা করছে।

নিহত বিপুল যশোর শহরতলির শেখহাটি জামরুলতলা এলাকার বাসিন্দা।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

ভ্যান চুরির ঘটনায় সালিশ বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

সম্মেলন থেকে পল্লী সঞ্চয় ব্যাংকের সিবিএ সভাপতি-সম্পাদক ডিবি হেফাজতে

অভিযুক্ত লিমন সম্পর্কে যা জানা গেলো

‘গাজায় সামরিক অভিযান ছাড়া নেতানিয়াহুর পক্ষে সরকার টিকিয়ে রাখা সম্ভব নয়’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

পোশাকশ্রমিকের মৃত্যুর পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, যানজট

নিজ বাড়ি থেকে সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার, পুলিশ বলছে ‘আত্মহত্যা’

জোজো সিওয়া তার নতুন মিউজিক ভিডিওতে প্রথম ঝলক দেখে হলিউড আইকন বেটে ডেভিসে রূপান্তরিত হওয়ায় জোজো সিওয়া অচেনা দেখাচ্ছে (এবং প্রেমিক ক্রিস হিউজেস তার সমর্থন দেখানোর জন্য দ্রুত!)

মহাসড়কে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা