Swadhin News Logo
Monday , 14 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

যশোর-কালীগঞ্জ-চুয়াডাঙ্গা রুটে বাস চলাচল বন্ধ, যাত্রী দুর্ভোগ

প্রতিবেদক
Nirob
July 14, 2025 9:02 pm

ঝিনাইদহের কালীগঞ্জে যশোর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে শাপলা পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে দূরপাল্লার বাস চলাচল করছে। রবিবার সকাল থেকে এই আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।

এর আগে শুক্রবার বিকালে যশোর বাস মালিক সমিতি ও কালীগঞ্জ মোটর মালিক সমিতির দ্বন্দ্বের কারণে যশোর-চুয়াডাঙ্গা রুটে শাপলা পরিবহনের বাস চলাচল বন্ধ করে দেয় যশোর বাস মালিক সমিতি। রবিবার সকাল থেকেই গন্তব্যে যাওয়ার জন্য অনেক যাত্রী কালীগঞ্জ বাসস্ট্যান্ডে গিয়ে বিপাকে পড়েন। জরুরি প্রয়োজনে চুয়াডাঙ্গাসহ আশপাশের জেলায় যেতে তারা অন্য যানবাহনে চড়েন। এতে ভোগান্তির পাশাপাশি খরচ বেড়েছে বলে জানান কয়েকজন যাত্রী।

কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর মোটর মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন জানান, যশোর মোটর মালিক মালিক সমিতি অবৈধভাবে কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর মোটর মালিক সমিতির অনুমতি না নিয়ে একটা গাড়ি পরিচালনা করে। নিয়ম হচ্ছে, দুই মালিক সমিতি মিলে পরিচালনা করা। যশোর মালিক সমিতির একক সিদ্ধান্তের কারণে এই বৈষম্য হয়েছে। বর্তমানে যশোর-চুয়াডাঙ্গা সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, কালীগঞ্জ মালিক সমিতি যশোর সমিতির কামাল ট্রাভেলসের বাস আটক করে রাখে। এ ঘটনার প্রতিবাদে যশোর মিনিবাস মালিক সমিতি শোয়েব পরিবহনের গড়াই বাস আটক করে রাখে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

‘থ্যালাসেমিয়া প্রতিরোধে সবার রক্ত পরীক্ষা জরুরি’

‘ভোটের মত শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করেছে হাসিনা সরকার’

নাটোরে ভুল চিকিৎসার প্রাথমিক সত্যতা পাওয়ায় এক বেসরকারী হাসপাতাল বন্ধের নির্দেশ

তিন যুবকের কাছে ছিল ৭ কোটি ৮৯ লাখ টাকার স্বর্ণ

ছেলেকে কাঁধে মাঝ নদী থেকে ফিরছিলেন বাবা, ডুবে মারা গেলেন দুজনই

স্পেনে ইসরায়েলি সম্পৃক্ততার অভিযোগে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর

ভারতে যাওয়ার সময় বেনাপোলে আওয়ামী লীগ নেতা আটক

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

এবার রাজশাহী বোর্ডে কোনও বিদ্যালয়ে শতভাগ ফেল নেই

মুজিববাদী সংবিধান পরিবর্তন না করে নির্বাচন হতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম