Swadhin News Logo
Tuesday , 15 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

চাঁদপুরে ডেঙ্গু আক্রান্ত ব্যবসায়ীর মৃত্যু

প্রতিবেদক
Nirob
July 15, 2025 5:09 am

ডেঙ্গু আক্রান্ত হয়ে চাঁদপুরের হাজীগঞ্জের ইমান হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি হাজীগঞ্জ বাজারের কলা ব্যবসায়ী এবং ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সিদ্দার বাড়ির মো. মফিজুর রহমানের ২য় ছেলে।

তার চাচাতো ভাই মো. ফারুক হোসেন জানান, “গত কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে ১১ জুলাই তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তার ডেঙ্গু রোগ ধরা পড়ে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।”

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট মেডিসিন ডাক্তার মোহাম্মদ মহিবুল আলম রুবেল জানান, জেলার মধ্যে সব থেকে বেশি ডেঙ্গু রোগী ধরা পড়ছে হাজীগঞ্জে। ডেঙ্গু প্রতিরোধে সকলকে বাড়ির পাশে জমে থাকা পানি নিষ্কাশন, বনজঙ্গল পরিষ্কার রাখা ও ঘুমানোর সময় মশারি টানানোসহ সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

 

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

সেন্টমার্টিনে পানিতে ডুবেছে দুই শতাধিক বাড়িঘর

ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজা পেলেন ভারতের সাবেক এমপি

শাহ আমানত বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালুর অপেক্ষা বেড়েছে 

আরও তীব্র হয়েছে চট্টগ্রামে কারখানায় লাগা আগুন, ঝুঁকিতে আশপাশের ভবন

৫ আগস্টের পর জামিনে মুক্তি পান গুলিতে নিহত ১৮ মামলার আসামি বাবলা

বগুড়ায় বিষাক্ত মদপানে আরও দুইজনের মৃত্যু

টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা, নিরাপত্তায় ৯ শতাধিক পুলিশ সদস্য

‘১৭ বিয়ে করে’ বরখাস্ত সেই বন কর্মকর্তাকে জনরোষ থেকে বাঁচালো পুলিশ

ঢাকা-২০ আসনে এনসিপির প্রার্থীকে চেনেন না দলের নেতারা

ভারতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তা গত বছরের অক্টোবর থেকে কর্মস্থলে নেই