Swadhin News Logo
Tuesday , 15 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে

প্রতিবেদক
Nirob
July 15, 2025 10:07 pm

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগী। রোগটিতে জেলায় আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। চিকিৎসার জন্য ভর্তি আছেন ১৭৫ জন।

মঙ্গলবার (১৫ জুলাই) বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৪৫। জেলার বিভিন্ন হাসপাতালে আরও ভর্তি রয়েছেন ১৮ জন। এর মধ্যে বামনায় ৪, আমতলীতে ১, তালতলীতে ৪ ও পাথরঘাটায় ৯ জন।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৭৫ জন। এ বছর জেলায় এখন পর্যন্ত চার হাজার ২৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার ৮৪৫ জন। বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৬ আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। অন্য হাসপাতালের মারা গেছেন আরও ২৯ জন। এ নিয়ে বরগুনায় রোগটিতে মোট মৃত্যুর সংখ্যা ৩৫।

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, আমাদের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেলে হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো চিকিৎসা সেবায় সক্ষমতা অর্জন করেছে। আর এ কারণেই আক্রান্ত রোগীর বেশিভাগই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে ডেঙ্গুর জটিল রোগীদের জন্য বরগুনা হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সক্ষমতা যদি আরেকটু বাড়ানো যায়, বিশেষ করে আইসিইউ সুযোগ-সুবিধা যুক্ত হলে তাদেরও আমরা ভালো চিকিৎসা দিতে পারবো। 

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

শিল্পী আবুল সরকারের মুক্তির দাবি করা বাউলদের ওপর হামলা

ইরানের সঙ্গে ‘দীর্ঘস্থায়ী’ যুদ্ধের সতর্কতা ইসরায়েলি সেনাপ্রধানের

বাকৃবির ভিসি নিয়োগে ৮০ লাখ টাকা লেনদেনের অভিযোগ

সংবিধান পরিবর্তন না হওয়া পর্যন্ত আগের পদ্ধতিতেই নির্বাচন হবে : সিইসি

Sessions Streaming With Experts To Experience Unique Environment • American area Win Big Today

Sessions Streaming With Experts To Experience Unique Environment • American area Win Big Today

সড়ক দুর্ঘটনায় গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুকসহ ১৫ জন আহত

মধ্যপ্রাচ্যে ‘৩ হাজার বছরের’ সংঘাত সমাধান করব: ট্রাম্প

সাংবাদিক বাদলকে অপহরণ ও নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

মোংলায় যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ দুজন আটক

একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার