Swadhin News Logo
Wednesday , 16 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

জামালপুরে শহীদ সদ্যর কবর জিয়ারত

প্রতিবেদক
Nirob
July 16, 2025 9:36 am

২৪-এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে জামালপুর জেলার সর্বকনিষ্ঠ শহীদ সাফওয়ান আখতার সদ্যর কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বাদ আসর সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে জুলাই অভ্যুত্থানে জামালপুর জেলার শীর্ষ নেতৃত্বের অন্যতম প্রধান সদস্য শাকিল হাসানের নেতৃত্বে সদর উপজেলার শ্রীরামপুরে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শ্রীরামপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মুফতি লুৎফর রহমান দোয়া মাহফিল পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন শহীদ সাফওয়ান আখতার সদ্যর জেঠা অমল উদ্দিন, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল মোসলেমীন, শিক্ষার্থী নুর নবী ইসলাম, লালন মিয়া, ইহছান হাবীব রাহাত, সজীব জাহান তন্ময়, রাকিবুল ইসলাম রাকিব।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ৫ আগস্ট ঢাকার সাভার থানার কাছে পুলিশের গুলিতে শহীদ হন সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী সাফওয়ান আখতার সদ্য।

শহীদ সদ্য জামালপুর সদরের গোদাশিমলা গ্রামের ড. মো. আখতারুজ্জামান লিটনের একমাত্র ছেলে।

সর্বশেষ - চাকরি