Swadhin News Logo
Wednesday , 16 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

পুলিশ সুপারের কার্যালয়ে ‘আশ্রয় নিয়েছেন’ এনসিপি নেতারা

প্রতিবেদক
Nirob
July 16, 2025 4:22 pm

গোপালগঞ্জ থেকে সভা শেষ করে মাদারীপুর যাওয়ার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়ি বহরে হামলা করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে সদর উপজেলায় সমাবেশ শেষ করে বের হয়ে যাওয়ার সময় হামলার এই হামলার ঘটনা ঘটে। এ সময় আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ছোড়া হয় ইটপাটকেল।

জানা গেছে, সমাবেশ পরবর্তী হামলার ঘটনায় গোপালগঞ্জ শহর থেকে বের হতে না পেরে এনসিপি নেতাদের গাড়ি বহর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের বিল্ডিংয়ের ভেতর প্রবেশ করতে দেখা গেছে।

পুলিশ সুপারের কার্যালয়ে প্রবেশ করে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন দাবি করেন, আমাদেরকে পুরোপুরি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। খুনি হাসিনার কিছু সন্ত্রাসী বাহিনী আমাদেরকে এখানে আসার পথেই বাধা দিচ্ছিল। প্রশাসন যথাযথ ব্যবস্থা নেয়নি। এমন হয়েছে যে প্রশাসনকে আমরা প্রটোকল দিয়ে নিয়ে আসছিলাম। আমরা গোপালগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে এখানে সমাবেশ করছিলাম। করার পর বের হওয়ার সময় আওয়ামীলীগের গুন্ডারা মুহুর্মুহু গুলি শুরু করেছে। পুলিশ লেজ গুটিয়ে পালিয়ে গেছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক।

তিনি আরও বলেন, আমরা জানতাম না এটা পুলিশ সুপারের কার্যালয়। আমাদেরকে পুলিশ ফেলে চলে যাওয়ায় আমরা যেদিকে পেরেছি বহর নিয়ে চলে আসছি। আসার পর আমরা দেখলাম যে এটা পুলিশ সুপারের কার্যালয়।

উল্লেখ্য, এনসিপির গোপালগঞ্জের পদযাত্রা ও সমাবেশকে ঘিরে মঙ্গলবার (১৫ জুলাই) রাত থেকে সামাজিকমাধ্যমে উত্তেজনা তৈরি হয়। ফেসবুকে এনসিপির নেতারা ‘মার্চ টু গোপালগঞ্জ’ ঘোষণা দেওয়ার পর থেকেই উত্তেজনার সৃষ্টি হয়। বুধবার এনসিপির নেতারা গোপালগঞ্জ যাওয়ার পথে পথে বাধা পেয়েছেন। হামলা চালানো হয়েছে শহরের পৌর পার্ক সমাবেশস্থলে। পুলিশ ও ইউএনওর গাড়িতেও হামলার ঘটনা ঘটেছে। সব বাধা উপেক্ষা করে পৌর পার্কের সমাবেশস্থলে হাজির হয়ে বক্তব্য দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। গোপালগঞ্জ থেকে ফেরার পথে আবারও হামলা হয়।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

চা খেতে ডেকে নিয়ে যুবলীগ কর্মীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

মহেশখোলা সীমান্তে বাংলাদেশির মরদেহ হস্তান্তর

কাজ ভালো না হওয়ায় ভেঙে ফেললো সাড়ে ৫ কোটি টাকার সেতুর ত্রুটিপূর্ণ অংশ

এক যুগ পর ব্রাহ্মণবাড়িয়ার একই এলাকায় আবারও টর্নেডো

কুকুর হত্যার অভিযোগ থানায়, পাঠানো হলো ময়নাতদন্তে

বেতন-ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: হাসনাত আবদুল্লাহ

যুক্তরাষ্ট্র বি১ ভিসা বন্ড শর্তাবলি পুনর্বিবেচনা করতে পারে: আন্ডার সেক্রেটারি

গাজীপুরে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫

তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলন শুরু আজ