Swadhin News Logo
Wednesday , 16 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

গোপালগঞ্জের সমাবেশ মঞ্চে উঠেই হাসনাত আব্দুল্লাহর স্লোগান ‘মুজিববাদ মুর্দাবাদ’

প্রতিবেদক
Nirob
July 16, 2025 5:09 pm

গোপালগঞ্জের পৌরপার্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে হামলা ঘটনা ঘটেছে। হামলার পরপরই সেখানে উপস্থিত হন এনসিপির কেন্দ্রীয় নেতারা। মঞ্চে উঠেই দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ‘মুজিববাদ মুর্দাবাদ’ স্লোগানে সমাবেশস্থল উত্তাল হয়ে ওঠে।

বুধবার (১৬ জুলাই) দুপুরে এই হামলার ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরই সেখানে উপস্থিত হন এনসিপির নেতারা।

সমাবেশে দেওয়া বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘হাসিনা আপনাদের ছেড়ে পালিয়ে গেছে। উনি গোপালগঞ্জকে ধারণ করলে ভারত না গিয়ে গোপালগঞ্জে আসতেন। ওনার মতো স্বার্থপর, উনি ওনার ফ্যামিলির মানুষ ছাড়া গোপালগঞ্জবাসীর কথা একববারও ভাবেন নাই। গোপালগঞ্জ বাংলাদেশের হয়ে উঠতে পারেনি। আপনারা বাংলাদেশের হয়ে উঠুন। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে। আমরা আহ্বান জানাব, জালিমের শাসন থেকে মুক্ত করেছি।’

স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন হাসনাত আবদুল্লাহ। তার দেওয়া ‘মুজিববাদ মুর্দাবাদ’ স্লোগানে পৌর পার্কের সমাবেশস্থল প্রকম্পিত হয়ে ওঠে। তিনি আরও স্লোগান দেন- ‘মুজিববাদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও; ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’।

উল্লেখ্য, এনসিপির গোপালগঞ্জের পদযাত্রা ও সমাবেশকে ঘিরে মঙ্গলবার (১৫ জুলাই) রাত থেকে সামাজিক মাধ্যমে উত্তেজনা তৈরি হয়েছে। ফেসবুকে এনসিপির নেতারা মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা দেওয়ার পর থেকেই উত্তেজনার সৃষ্টি হয়। বুধবার এনসিপির নেতারা গোপালগঞ্জ পথে পথে বাধা পেয়েছেন। হামলা চালানো হয়েছে শহরের পৌর পার্ক সমাবেশস্থলে। পুলিশ ও ইউএনওর গাড়িতেও হামলার ঘটনা ঘটেছে। সব বাধা উপেক্ষা করে পৌর পার্কের সমাবেশস্থলে হাজির হয়ে বক্তব্য দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

প্রেম করে বিয়ের দেড় মাস পর ডিভোর্স, মাথা ন্যাড়া শেষে দুধ দিয়ে গোসল

পুলিশকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল থেকে হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনতাই

আসামি গ্রেফতারে র‍্যাবকে ভুল তথ্য দেওয়ায় ওসিসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার

গোপালগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

আবারও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা, বিমানবন্দর বন্ধ করল ইসরায়েল

বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রেলপথ অবরোধ

যুদ্ধবিরতি আলোচনার মাঝেই গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১০৯ ফিলিস্তিনি নিহত

দেখামাত্র গুলির নির্দেশ— বার্তা ফাঁসকারী সেই পুলিশ সদস্য গ্রেফতার

ময়মনসিংহে গারো স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, দুজন গ্রেফতার