Swadhin News Logo
Friday , 18 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

সাতক্ষীরায় দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Nirob
July 18, 2025 9:35 am

সাতক্ষীরা সদর উপজেলার জোড়দিয়ায় তেঁতুল গাছের সঙ্গে ঝুলন্ত নরসুন্দর ও শহরের মুন্সিপাড়ার ভাড়া বাড়ির ঘরের মধ্য থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত দুজনের পরিবারের বরাতে সাতক্ষীরা থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, সাতক্ষীরা সদর উপজেলার পৃথক দুই স্থানে দুই ঘটনায় তেঁতুল গাছের সঙ্গে ঝুলন্ত নরসুন্দর ও ঘরের মধ্য থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

পরিবারের সদস্যরা পুলিশকে জানান, সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া গ্রামে বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বাড়ির সন্নিকটস্থ তেঁতুল গাছ থেকে গলায় দড়ি দেওয়া নরসুন্দর দেবাশীষ বিশ্বাসের (৫২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। তিনি জোড়দিয়ার কার্তিক বিশ্বাসের ছেলে।

স্থানীয় ফিংড়ী ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) আবু সালেক জানান, দেবাশীষ কিছুদিন ধরে অসুস্থবোধ করছিলেন।

এদিকে বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া ভাড়া বাড়িতে ঘরের মধ্যে ফ্যানের সঙ্গে শাড়িতে ঝুলন্ত কৃষ্ণা মণ্ডল (২৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা এখনও এ ব্যাপারে মুখ খোলেননি। তবে কৃষ্ণা মণ্ডলের বাবার বাড়ির সদস্যদের দাবি, এটি অধিকতর তদন্ত দরকার। তাহলে এটি হত্যা না আত্মহত্যা তা বেরিয়ে আসবে।

এসআই ইসমাইল হোসেন বলেন, ‘কৃষ্ণার মরদেহ সদর হাসপাতালের মর্গে নেওয়া হচ্ছে। কৃষ্ণার স্বামী মাস্টার সাধন সরকার এখন পর্যন্ত কৃষ্ণার ঝুলন্ত মরদেহ ও মৃত্যুর ঘটনা নিয়ে মুখ খোলেননি। উভয় ঘটনায় ময়নাতদন্তের প্রতিবেদন ও অধিকতর তদন্তে উভয়ের মৃত্যুর কারণ কী—তা বলা যাবে।’

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত