Swadhin News Logo
Friday , 18 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বিএনপি নেতাকে মালা পরানো সেই পুলিশ কর্মকর্তাকে গোপালগঞ্জে বদলি

প্রতিবেদক
Nirob
July 18, 2025 11:18 am

বিএনপি নেতাকে ফুলেল মালা পরিয়ে সমালোচনার মুখে পড়া শরীয়তপুরের নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহম্মেদকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) তাকে নড়িয়া থানা থেকে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়।

নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুর রহমানকে গলায় মালা পরিয়ে দিচ্ছেন সুরুজ উদ্দিন—এমন একটি ছবি সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে চলছে আলোচনা–সমালোচনা।

সুরুজ উদ্দিনকে নড়িয়া থেকে গোপালগঞ্জ জেলায় সংযুক্ত করার তথ্যটি নিশ্চিত করেছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্যা।

সুরুজ উদ্দিন আহম্মেদ এর আগে ২০২৩ সালের ১৫ জুন শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানায় কর্মরত থাকা অবস্থায় সাময়িক বরখাস্ত হয়েছিলেন। শরীয়তপুরের নাওডোবা বাজারের এক ব্যবসায়ীকে তুলে নিয়ে পিটিয়ে ৭২ লাখ টাকার চেক নেওয়ার ও একটি ছিনতাই মামলার ৪ আসামিকে পিটিয়ে আহত করার অভিযোগে ওই সময় তিনি সাময়িক বরখাস্ত হন। পরে তার বরখাস্তের আদেশ প্রত্যাহার হয়।

শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ‘সুরুজ উদ্দিনকে গোপালগঞ্জ জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে আমরা ওই আদেশের কপি পেয়েছি। এরপর তিনি শরীয়তপুর থেকে গোপালগঞ্জে চলে গেছেন।’

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
ঢাবিতে নারী শিক্ষার্থীদের প্রতি বৈষম্য নিরসনের দাবিতে ‘প্রশাসন পোড়াও বারবিকিউ’ আয়োজন

ঢাবিতে নারী শিক্ষার্থীদের প্রতি বৈষম্য নিরসনের দাবিতে ‘প্রশাসন পোড়াও বারবিকিউ’ আয়োজন

ভারতের মতো অতিরিক্ত শুল্ক আরোপ হতে পারে চীনের ওপর, সতর্কবার্তা ট্রাম্পের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসনপ্রতি লড়বেন ১১৯ জন

দুদক ও ইসি ঠিকমত কাজ করলে ২০০৮ সালে হাসিনার প্রার্থিতা বাতিল হত: দুদক চেয়ারম্যান

যুদ্ধে ৫টি সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির তথ্য গোপন করেছিলো ইসরায়েল: টেলিগ্রাফ

চট্টগ্রাম বন্দরে কনটেইনার-কার্গো-জাহাজ হ্যান্ডলিংয়ে গতি

আনুপাতিক ভোট স্বৈরতন্ত্রের দিকে নিয়ে যাবে, স্থানীয় কেউ নেতা হতে পারবে না: রিজভী

পলোগ্রাউন্ডে নেতাকর্মীদের ঢল

পলোগ্রাউন্ডে নেতাকর্মীদের ঢল

৮ আসামির বিরুদ্ধে চার্জশিট দিলো পুলিশ

আদালত ভবনের দোতলা থেকে হাতকড়াসহ লাফ দিলো আসামি