Swadhin News Logo
Sunday , 20 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

সাত বিয়ে করা সেই রবিজুল মানবপাচার মামলায় গ্রেফতার

প্রতিবেদক
Nirob
July 20, 2025 9:47 pm

মায়ের মানত পূরণ করতে একে একে সাত বিয়ে করা কুষ্টিয়ার সেই আলোচিত রবিজুল ইসলামকে (৪০) এবার মানবপাচার গ্রেফতার করা হয়েছে। রবিবার (২০ জুলাই) কুষ্টিয়ার খোকসা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রবিজুল কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার পাটিকাবাড়ি ইউনিয়নের পাটিকাবাড়ি গ্রামের মিয়াপাড়া এলাকার আয়নাল মণ্ডলের ছেলে। তিনি আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মেহেদী হাসান জানান, মানবপাচার মামলায় কুষ্টিয়ার আলোচিত রবিজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ইবি থানায় চারটিসহ কুষ্টিয়া সদর এবং মিরপুর থানায় ১০/১২টি মামলা রয়েছে। রবিজুল একজন আন্তর্জাতিক মানবপাচার চক্রের একজন সদস্য। 

উল্লেখ্য, ২০২৩ সালের দিকে সাত বিয়ে করে হইচই ফেলে দিয়েছেন কুষ্টিয়ার রবিজুল। সে সময় স্ত্রীরা মিলেমিশে থাকতেন একই বাড়িতে। মায়ের মানত পূরণ করতেই সাতটি বিয়ে করেছিলেন বলে জানিয়েছিলেন।

রবিজুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের মিয়াপাড়ার আয়নাল মণ্ডলের ছেলে। রবিজুল ইসলাম ১৫ বছর লিবিয়াতে ছিলেন। লিবিয়াতে থাকার সময় ১৯৯৯ সালে করেন প্রথম বিয়ে। এরপর একে একে করেন আরও ছয় বিয়ে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

ইকুয়েডরে সরকারি ভর্তুকি বাতিলের সিদ্ধান্তে ব্যাপক বিক্ষোভ-সংঘর্ষ

‘সংবাদকর্মী ছাড়া যুদ্ধাপরাধ অলিখিত থেকে যাবে’

সিলেট ও রংপুরের নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা

যুদ্ধের মধ্যেও যেভাবে সরকারি কর্মচারীদের বেতন দিচ্ছে হামাস

বিএনপির সমঝোতা, মান্না-সাকি-নুরুল-ববিসহ শরিকদের কে কোন আসনে

নুরের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ

নারী নির্যাতনের মামলার জেরে হবিগঞ্জে তরুণী অপহরণ, ৫ নারী কারাগারে

১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

হাতে-পায়ে ধরেও মাফ মেলেনি, জনসম্মুখে যুবককে পেটালেন ইউপি সদস্য

রুশ উপকূলে ৮.৭ মাত্রার ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র-রাশিয়া-জাপানে সুনামি সতর্কতা