Swadhin News Logo
Tuesday , 22 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে প্রাণ হারালেন মা

প্রতিবেদক
Nirob
July 22, 2025 4:46 am

রাজধানীর উত্তরা এলাকায় সোমবার দুপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার মেয়ে রজনী খাতুন (৩৭)। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানটি বিধ্বস্ত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রজনী মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এবং আলমডাঙ্গার হার্ডি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হামিদের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাজধানীর উত্তরা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। তার স্বামী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাদের একমাত্র মেয়ে ঝুমঝুম খাতুন (১২) মাইলস্টোন স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করছে।

প্রতিদিনের মতোই সোমবার দুপুরে স্কুল শেষে মেয়েকে আনতে গিয়েছিলেন রজনী। এ সময় হঠাৎ একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুলের ভবনে আছড়ে পড়ে। বিমানের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন রজনী খাতুন। মেয়েটি অল্পের জন্য রক্ষা পেলেও মায়ের মৃত্যুতে বাকরুদ্ধ পরিবার।

এ দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া রজনীর ভাই আশিক আহমেদ বলেন, “প্রতিদিনই বোন স্কুলে গিয়ে মেয়েকে নিয়ে আসতো। আজও গিয়েছিল। কে জানতো, এমন এক বিভীষিকাময় মুহূর্ত তার জন্য অপেক্ষা করছে!

এ দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মটমুড়া ইউনিয়নে মানুষের মুখে মুখে এখন একটাই কথা— মেয়ে ঝুমঝুমকে বাঁচাতে গিয়ে মা হারিয়ে গেলেন।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

সড়ক অবরোধ করে ককটেল ফাটিয়ে ডাকাতি

অভ্যুত্থানের পর জনগণের অধিকার প্রতিষ্ঠায় ‘নতুন বন্দোবস্ত’ প্রয়োজন: জোনায়েদ সাকি

দুটি কিডনিই বিকল মাদরাসাছাত্র সজিবের, বাঁচাতে দিনমজুর বাবা-মায়ের আকুতি

হাদি হত্যা মামলার প্রতিবেদন দাখিলে সিআইডিকে আরও ৫ দিন সময়

হাদি হত্যা মামলার প্রতিবেদন দাখিলে সিআইডিকে আরও ৫ দিন সময়

বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি

অফিসের শত্রুর বিনাশ চেয়ে পাগলা মসজিদে চিরকুট, আছে রাজনীতির কথাও

নিয়ম পরিবর্তন করে আগামী মাসে নির্বাচন দিলেও আপত্তি নেই: হাসনাত

ইসরায়েলি আগ্রাসনে গাজার ধ্বংসস্তূপের পরিমাণ প্রায় ৫ কোটি টন

মিরপুরে জামায়াত ও বিএনপি কর্মীদের হাতাহাতি-উত্তেজনা

মৃত্যুর আগে চোখ দান করে গেছেন সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ