Swadhin News Logo
Wednesday , 23 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

রোগী দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন একই পরিবারের ৭ জন

প্রতিবেদক
Nirob
July 23, 2025 5:50 pm

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত আট জনের মধ্যে সাত জন একই পরিবারের। তাদের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামে। তারা সবাই রোগী দেখতে সিরাজগঞ্জ যাচ্ছিলেন।

বুধবার সকাল ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার তরমুজ পাম্প এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাস চালকসহ আট জন নিহত হন।

একই পরিবারের নিহত সাত জন হলেন– জাহিদুল ইসলাম (৫৫), সেলিনা খাতুন (৫০), রওশন আরা আক্তার ইতি (৪৮), আনোয়ারা খাতুন (৫৫), আনোয়ারা খাতুন আনু (৫০), আনজুমান (৬০) ও সীমা (৩৫)।

এ ছাড়া নিহত মাইক্রোবাস চালকের নাম শাহাবুদ্দিন (৪২)। তিনিও একই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

নিহত জাহিদুল ইসলামের চাচাতো ভাই মানজারুল ইসলাম খোকন বলেন,‘আমার চাচাতো ভাইয়ের দুই ছেলে প্রবাসে থাকেন। দুই দিন আগে এক ছেলের স্ত্রীর অপারেশন হয়েছে। ছেলের স্ত্রী বাবার বাড়ি সিরাজগঞ্জে থাকেন। তাকে দেখতে যাওয়ার জন্য সকাল সাড়ে ৬টার দিকে একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে চাচাতো ভাই, ভাবিসহ পরিবারের সাত জন সিরাজগঞ্জ যাচ্ছিলেন। এ সময় পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় পরিবারের সাত জন ঘটনাস্থলেই মারা গেছেন। তাদের পরিবারে আর কেউ থাকলো না।’ নিহতদের মধ্যে জাহিদুলের স্ত্রী, বোন, শাশুড়ি ও শালিকাও রয়েছে বলে জানান।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ‘নিহতদের বাড়ি ধর্মদহ গ্রামে জানতে পেরেছি। স্থানীয়  ক্যাম্পের পুলিশ ওই বাড়িতে পাঠানো হয়েছে। তারা যোগাযোগ রাখছে।’

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
গ্যাস সরবরাহ শুরু হলেও স্বাভাবিক হতে সময় লাগবে

গ্যাস সরবরাহ শুরু হলেও স্বাভাবিক হতে সময় লাগবে

জুলাই মঞ্চের নেত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এনসিপি নেতা গ্রেফতার

বন্দিবিনিময় আলোচনা স্থগিতের ঘোষণা হামাসের

কক্সবাজারে কোনও হোটেল পরিবেশ দূষণ করলে বন্ধ করে দেওয়া উচিত: নৌপরিবহন উপদেষ্টা

মঙ্গলবার টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা, ২৫ হাজার লোক সমাগমের আশা

সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের ধর্মঘট

মির্জাপুর ক্যাডেট কলেজের শতভাগ শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫

সাতক্ষীরায় ভোক্তা অধিকার কর্মকর্তা সেজে টাকা দাবির অভিযোগে একজনকে গণধোলাই

‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী শেফালী জারিওয়ালা আর নেই

জামায়াতের কার্যালয় ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় সাংবাদিক গ্রেফতার