Swadhin News Logo
Wednesday , 23 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

স্বেচ্ছাসেবক দল নেতার গ্রেফতার দাবিতে বিক্ষোভ

প্রতিবেদক
Nirob
July 23, 2025 8:26 pm

গাজীপুরে অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা তোলার প্রতিবাদ করায় চালক-শ্রমিকদের ওপর হামলার ঘটনায় ইউনুছ আলী নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতা ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ এবং মানববন্ধন করা হয়েছে।

অটোরিকশা চালক, শ্রমিক এবং এলাকাবাসীর ব্যানারে বুধবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজারে বিক্ষোভ শেষে মানববন্ধনে তাকে গ্রেফতারের দাবি জানান তারা। অভিযুক্ত ইউনুছ আলী ওরফে নছ মিয়া গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব। 

এর আগে চাঁদাবাজি ও চালক-শ্রমিকদের ওপর হামলার ঘটনায় ২০ জুলাই বিকালে গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা গ্রামের বাসিন্দা জোসনা বেগম (৪৭) বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় বানিয়ারচালা গ্রামের ফজলুল হকের ছেলে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইউনুছ আলী (৪০), তাইজ উদ্দিনের ছেলে দলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন জসিম তাজ (৩৫), তাদের সহযোগী রাকিব সরকার (২৩), দেলোয়ার হোসেন (৪২) এবং তরিকুল ইসলাম হৃদয়কে (১৯) আসামি করা হয়।

মানববন্ধনে মামালার বাদী জোসনা বেগম বলেন, আমার স্বামী শাহজাহান আলী এবং প্রতিবেশী মিয়ার উদ্দিন দীর্ঘদিন ধরে বাঘের বাজার-সাফারি পার্ক সড়কে অটোরিকশা চালিয়ে আসছেন। গত কয়েক মাস ধরে আসামিরা অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা তুলে আসছেন। এই চাঁদা তোলার প্রতিবাদ করেন শাহজাহান আলী ও মিয়ার উদ্দিন। এর জেরে ১১ জুলাই দুপুরে আসামিরা বাঘের বাজার অটোরিকশা স্ট্যান্ডে তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বিকাল ৪টার দিকে বানিয়ারচালা এলাকার নূর উদ্দিন মাস্টারের বাড়ির সামনে আসামিরা শাহজাহান আলী ও মিয়ার উদ্দিনকে মারধর করেন। এ সময় মিয়ার উদ্দিনের ছেলে সুমন মিয়াও আহত হন। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত সুমন মিয়া এখনও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে অভিযুক্ত ইউনুছ আলী বলেন, ‌অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজির ঘটনায় সম্প্রতি একটি মামলা হয়েছে। প্রতিহিংসা করে স্থানীয় চাঁদাবাজদের সহযোগীরা ওই নারীকে দিয়ে আমাকে মামলার আসামি করেছে। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তা মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন।

গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান খান মুন্না বলেন, ‌‘স্বেচ্ছাসেবক দলের নেতারা চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়। বাঘের বাজারে যে ঘটনা ঘটেছে, সেটি প্রতিহিংসা করে করা হয়েছে। তারপরও ঘটনাটি আমরা তদন্ত করবো। দোষী প্রমাণিত হলে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

আগামী নির্বাচন ব্যর্থ হলে খেসারত পুরো জাতিকে দিতে হবে: সিইসি

দক্ষিণ-পশ্চিম ইরানে ইসরাইলের হামলা | দৈনিক নয়া দিগন্ত

পোষ্য কোটা বাতিলের দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

আড়াই কে‌জি ওজনের ইলিশ বিক্রি হলো প্রায় ৯ হাজার টাকায়

ফরিদপুরে আ.লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপের ওপর নির্মাণ হচ্ছে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ

ইরানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রতিবাদকারী এরফান সুলতানির ফাঁসি স্থগিত

অবরোধ প্রত্যাহারের পর ১৪৪ ধারা প্রত্যাহার হবে, তদন্ত কমিটি গঠিত

চট্টগ্রামের ৬ আসনে বিএনপির নতুন মুখ

খুলনায় হিন্দুদের নিয়ে জামায়াতের সম্মেলন, যা বললেন নেতারা

বাংলাদেশসহ ১৪ দেশে নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের