Swadhin News Logo
Thursday , 24 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

কুড়িগ্রামের রৌমারীতে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত

প্রতিবেদক
Nirob
July 24, 2025 4:38 pm

কুড়িগ্রামের রৌমারীতে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে হওয়া সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী ভুন্দুরচর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান তিন জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ভুন্দুরচর গ্রামের বাসিন্দা ফুলবাবু (৪৩), তার বড় ভাই বুলু মিয়া (৫২) এবং তাদের ভাতিজা নুরুল আমিন (৩০)। তবে নিহতদের নামের তালিকা পুলিশ কিংবা নিরপেক্ষ কোনও মাধ্যমে নিশ্চিত হওয়া যায়নি। আহতদের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, ভুন্দুরচর এলাকার শাহ জামাল গং এবং রব্বানী গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে বিরোধপূর্ণ জমিতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষ টেঁটাসহ দেশীয় অস্ত্রে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে তিন জন নিহত হন। এ সময় রব্বানীর ছেলে আপেল মিয়াসহ (৪৭) উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আপেল মিয়াকে টেঁটাবিদ্ধ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

স্থানীয়রা আরও জানান, জিঞ্জিরাম ও কালোর নদীবেষ্টিত সীমান্তবর্তী ভুন্দুরচর গ্রামটিতে প্রতিকূল যোগাযোগব্যবস্থার কারণে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎক্ষণাৎ পৌঁছাতে পারে না।

ওসি লুৎফর রহমান বলেন, ‘তিন জন নিহত হয়েছেন। এই মুহূর্তে আর কিছু বলতে পারছি না।’ এ ঘটনায় উভয়পক্ষের কেউ আটক হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
সিরিয়ায় ১৪ জনকে হত্যা করল আসাদের অনুগত বাহিনী

সিরিয়ায় ১৪ জনকে হত্যা করল আসাদের অনুগত বাহিনী

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হলে সব ধরনের ভারতীয় ভিসা দেওয়া হবে

অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় ঢাকায় নেওয়ার আগেই বৃদ্ধের মৃত্যু

টাইফুন হালোংয়ের কবলে জাপান, সতর্কতা জারি

গ্রেফতারের পর আ. লীগ নেতাকে হাতকড়াসহ ছিনিয়ে নিলো স্বজন ও দলীয় নেতাকর্মীরা

কুড়িগ্রামে দুধকুমার নদীর পানি বিপৎসীমার ওপরে

আমার চোখের সামনে ছেলেটাকে মেরে ফেলেছে, পানিও দিতে দেয়নি

শেরপুর সীমান্ত দিয়ে ১০ জনকে হস্তান্তর করেছে বিএসএফ

ধানক্ষেতে হাত-পা ও মাথাবিহীন লাশ, পরিচয় জানা যায়নি

উপদেষ্টা পরিষদের চেয়ে আমলাতন্ত্রের একটি অংশ বেশি প্রভাবশালী: ইফতেখারুজ্জামান