Swadhin News Logo
Thursday , 24 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

যশোরে বোনকে হত্যার দায়ে ভাই-ভাবি গ্রেফতার

প্রতিবেদক
Nirob
July 24, 2025 7:07 pm

যশোরে বোন শারমীন হত্যার ঘটনার ১০ ঘণ্টার মধ্যে বড় ভাই খোকন মোল্লা ও তার স্ত্রী সালমা বেগমকে গ্রেফতার করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরের সদস্যরা।

বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে খুলনার রূপসা থানার মিল্কি দেয়াড়া গ্রাম থেকে প্রথমে ভাই খোকন মোল্লাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী যশোরের রাজারহাট থেকে তার স্ত্রী সালমাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের পিবিআই পুলিশ সুপার রেশমা শারমীন।

আটক খোকন মোল্লা খুলনার তেরখাদা উপজেলার হিন্দু কুশলা গ্রামের কাশেম মোল্লার ছেলে। তিনি যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে বসবাস করেন। একই গ্রামে বসবাস করতেন তার বোন শারমীন ও ভগ্নিপতি শিমুল হোসেন।

পিবিআই জানায়, আটকের পর তারা পুলিশের কাছে হত্যার ঘটনা স্বীকার করেছে। কেন হত্যা করা হয়েছে, তারও বর্ণনা দিয়েছে। তারা জানিয়েছে, বুধবার সকালে টাকার লেনদেন নিয়ে হত্যার শিকার শারমীনের সঙ্গে তার ভাবি সালমার ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে খোকন একটি হাঁসুয়া নিয়ে বোনের বাড়িতে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় ওই দিন রাতেই কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা হয়। মামলাটির তদন্তে নামে পিবিআই। একপর্যায়ে তারা শারমীনের ভাই ও ভাবিকে গ্রেফতার করে। পিবিআই জানায়, তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

রাজবাড়ীতে পদযাত্রা শুরু করেছেন এনসিপির নেতারা

জাকসুর ভোট গণনার সময় অসুস্থ হয়ে শিক্ষিকার মৃত্যু

ট্রাম্পের শান্তি প্রস্তাব বাস্তবায়নে রাজি ইসরায়েল

পটিয়ার ঘটনা আবার ঘটলে ৫ আগস্টের পুনরাবৃত্তি হবে: হাসনাত আবদুল্লাহ

মাদারীপুর থেকে ১১০ বছরের বৃদ্ধ এলেন খালেদা জিয়ার জানাজায়

মাদারীপুর থেকে ১১০ বছরের বৃদ্ধ এলেন খালেদা জিয়ার জানাজায়

২১ দিনেও ফেরেননি সাগরে মাছ ধরতে যাওয়া ১৮ জেলে

দ্বিগুণ করার লোভ দেখিয়ে গৃহবধূর নগদ অর্থ ও স্বর্ণ আত্মসাৎকারী গ্রেফতার

গাইবান্ধায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতারের দাবিতে আল্টিমেটাম

গাজীপুরে সিএনজি অটোরিকশায় ট্রাকচাপায় নিহত বেড়ে ৩

দৌলতদিয়ায় ঢাই মা‌ছ বি‌ক্রি হলো ৬০ হাজার টাকায়