Swadhin News Logo
Thursday , 24 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

কুয়েটের ভিসি হলেন বুয়েটের হেলালী

প্রতিবেদক
Nirob
July 24, 2025 10:27 pm

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক (অব.) ড. মো. মাকসুদ হেলালীকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর (ভিসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বৃহস্পতিবার (২৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম স্বাক্ষরিত পত্রে বলা হয়, ড. মো. মাকসুদ হেলালীকে কুয়েটের ভিসি পদে ৫টি শর্তে নিয়োগ দেওয়া হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০ (১) ধারা অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নিয়োগের শর্তগুলো হলো- ভাইস-চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর হবে; তিনি বুয়েট থেকে অবসর গ্রহণের অব্যবহিতপূর্বে আহরিত বেতন-ভাতাদির সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনও সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর থেকে কুয়েটের সব অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয় ২৫ এপ্রিল তৎকালীন উপাচার্য ও উপ-উপাচার্যকে অপসারণ করে।

পরে, ১ মে চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হোজরাত আলীকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

বিএনপির ফাঁকা আসনে নিজেকে প্রার্থী ঘোষণা মান্নার, দিলেন জোটের ইঙ্গিত

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেফতার

চাঁদপুরে ইলিশের দাম চড়া, একটি বিক্রি হলো ১২ হাজারে

ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দিলে ট্রাম্পের কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি

রাজবাড়ীতে ইলিশ ধরার দায়ে ১৬ জেলের কারাদণ্ড

ভবনের সীমানাপ্রাচীর ধসে চাপা পড়লেন ৫ শ্রমিক, একজনের মৃত্যু

কুয়াকাটায় ধরা পড়লো রঙিন সামুদ্রিক মাছ ‘অ্যাঞ্জেলফিশ’

গাজীপুরে চুরির অপবাদ দিয়ে শ্রমিককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

রাজশাহী মহানগরের ১২ থানার ওসি পদে রদবদল

ফের ভেনেজুয়েলার ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩