Swadhin News Logo
Saturday , 26 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

দুই পক্ষের গোলাগুলিতে ৪ ইউপিডিএফ সদস্য নিহত

প্রতিবেদক
Nirob
July 26, 2025 2:12 pm

খাগড়াছড়িতে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস্ ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে বন্দুকযুদ্ধে চার জন নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দীঘিনালা উপজেলার জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এলাকাটি অতি দুর্গম হওয়ায় ঘটনাটি জানা যায় শনিবার সকালে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপিডিএফ প্রসিত গ্রুপের সামরিক শাখা গণমুক্তি ফৌজ বা পিপলস লিবারেশন আর্মির কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বে ৪০ থেকে ৪৫ জনের একটি সশস্ত্র দল এবং জেএসএসের সশস্ত্র কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জনের আরেকটি দলের মধ্যে দীর্ঘক্ষণ বন্দুকযুদ্ধ হয়। এতে ইউপিডিএফের চার সদস্য নিহত হয়েছেন। তবে এখনও নিহত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায় গোলাগুলিতে চার জন নিহত হওয়ার কথা শুনেছি। তবে ঘটনাস্থল অতি দুর্গম হওয়ায় সেখানে পুলিশের পক্ষে এককভাবে যাওয়া সম্ভব নয়। সেনাবাহিনী এবং বিজিবিকে বিষয়টি জানানো হয়েছে, তাদের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে যেতে পারলে নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

এদিকে স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর আগেও কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

সর্বশেষ - চাকরি