Swadhin News Logo
Saturday , 26 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

চুয়াডাঙ্গায় ঘরে ঢুকে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা

প্রতিবেদক
Nirob
July 26, 2025 7:19 pm

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুরে দিনদুপুরে ঘরে ঢুকে মনিরুল ইসলাম (৫০) নামের এক দিনমজুরকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।  

শনিবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মনিরুল ওই গ্রামের মৃত দিদার আলীর ছেলে। জীবননগর থানার পরিদর্শক (ওসি) মামুন হোসেন বিশ্বাস বাংলা ট্রিবিউনকে তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘরে ঢুকে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। ঘটনার তদন্ত চলছে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন-চার মাস আগে উপজেলার বালিহুদা এলাকা থেকে এসে হাসাদাহ ইউনিয়নের মাধবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে জমি কিনে বাড়ি করে বসবাস করে আসছিলেন মনিরুল। তিনি কৃষিকাজ, কখনও কলার ব্যবসাসহ দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। শনিবার দুপুরে ঘরে ঢুকে তাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। তবে কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি।

পরিদর্শক মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘কে বা কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। লাশ উদ্ধারের সময় নিহত ব্যক্তির পরিবারের কোনও সদস্যকে বাড়িতে পাওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।’

সর্বশেষ - চাকরি