Swadhin News Logo
Monday , 28 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

মেঘনার ভাঙনে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত, আতঙ্কে হাজার হাজার পরিবার

প্রতিবেদক
Nirob
July 28, 2025 11:44 am

তিন দিন আগে সাগরে লঘুচাপের প্রভাবে উপকূলের নদীগুলোতে পানি বৃদ্ধি পেয়ে মেঘনার ভাঙনে ভোলার চরফ্যাশনের হাজারীগঞ্জের খেঁজুর গাছিয়া এলাকায় প্রায় আড়াই শ’ মিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্র ও শনিবারের বৃষ্টি এবং মেঘনায় জোয়ারের চাপে ক্ষতিগ্রস্ত বাঁধে নতুন করে ভাঙন ধরেছে। এতে উপজেলার হাজারীগঞ্জ এবং জাহানপুর ইউনিয়নের হাজার হাজার পরিবার আতঙ্কে রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত বাঁধটি দ্রুত মেরামতের ব্যবস্থা না নিলে যেকোনও সময় বাঁধের বাকি অংশ ভেঙে লোকালয়ে পানি ঢুকে হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়বে। ক্ষতিগ্রস্ত হবে বসত ভিটা, ক্ষেতের ফসল ও মাছের ঘের।

হাজারীগঞ্জ ইউনিয়নের মাওলানা মুহাম্মদ ইছহাক ও মো. সিরাজ হাওলাদারসহ অনেকের অভিযোগ, ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে মেঘনার ভাঙনে মে মাসে বাঁধটির আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তখন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত বাঁধ দেখে যান। পরে ভেকু দিয়ে অল্প কিছু মাটি ফেলা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তখন বাঁধের কাজ ঠিকভাবে করা হলে এখন বাঁধের এত বড় ক্ষতি হতো না।

এদিকে, মেঘনার ভাঙনে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্তের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে শুক্রবার সেখানে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথিসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। রবিবার সরেজমিন দেখা গেছে, জিও ব্যাগের কাপড় দিয়ে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ ঢেকে দেওয়া হয়েছে। শ্রমিকরা জানান, নদীতে জোয়ার থাকায় কাজ করা যাচ্ছে না, ভাটার জন্য অপেক্ষা করছেন তারা।

পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২ চরফ্যাশন কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আসাফ উদ্দৌলা জানিয়েছেন, গত মে মাসে প্রথমে বাঁধটি ভাঙনে ক্ষতিগ্রস্ত হলে এ কাজের জন্য দুটি প্যাকেজে (২৮+১৮) ৪৬ লাখ টাকার প্রাক্কলন তৈরি করে পাঠানো হয়েছে। দুই মাসের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ শেষ করতে হবে। বৃষ্টি কমলে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করবে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, ‘খেজুরগাছিয়া বাঁধে জিও রোল দিয়ে ভাঙা অংশ ঢেকে দেওয়া হয়েছে। বৃষ্টি কমলে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশে মাটি ভরাট করে তার সামনে ড্যাম ফেলে ভাঙন রোধ করা যাবে।’

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
Rely Method Acting At 7XM Gambling Casino . Vancouver   Start Winning

Rely Method Acting At 7XM Gambling Casino . Vancouver Start Winning

কুয়াকাটা সৈকতে ভেসে এলো বঙ্গোপসাগরে নিখোঁজ জেলের মরদেহ

মাইলস্টোনের সামিউলের লাশ দাফন, ‘সরকার থেকে সহযোগিতা পায়নি’ পরিবার

‘উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী বানাতে চাই’

‘উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী বানাতে চাই’

দুর্নীতির কারণেই দেশে সড়ক নির্মাণে অতিরিক্ত ৩০ শতাংশ অর্থ অপচয় হয়: সড়ক পরিবহন উপদেষ্টা

গাজীপুরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে লেগুনার ধাক্কা, নিহত ১

আ.লীগের দুই কর্মী ছাড়াতে ওসিকে যুবদল নেতার হুমকি, ‘আপনার রিজিক উঠে গেছে’

কোথা থেকে এতো সুন্দর ইংরেজি বলা শিখলেন: লাইবেরিয়ার প্রেসিডেন্টকে প্রশ্ন ট্রাম্পের

নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকার থেকে সরে দাঁড়ালো শাস পার্টি

গৃহহীনদের তাড়িয়ে দেয়াকে কেন্দ্র করে আবারও বিক্ষোভে উত্তাল ওয়াশিংটন ডিসি