Swadhin News Logo
Monday , 28 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বড়লেখা সীমান্ত দিয়ে ১০ রোহিঙ্গাকে ঠেলে দিয়েছে বিএসএফ

প্রতিবেদক
Nirob
July 28, 2025 7:15 pm

মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে বিজিবি চোখ ফাঁকি দিয়ে কৌশলে অবৈধ অনুপ্রবেশ বাড়ছে। প্রতিনিয়ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জোরপূর্বক ঠেলে পাঠাচ্ছে বাংলাদেশের ভূখণ্ডে। এই অবৈধ অনুপ্রবেশের মধ্যে অন্যতম জেলার উপজেলা বড়লেখা সীমান্ত।

সোমবার (২৮ জুলাই) ভোর ৫টার দিকে বড়লেখা উপজেলার করমপুর সীমান্ত দিয়ে বিএসএফ জোরপূর্বক ঠেলে পাঠিয়েছে নারী ও শিশুসহ ১০ রোহিঙ্গা নাগরিককে।

পরে স্থানীয়রা খবর দিলে ৫২-বিজিবির লাতু বিওপির একটি টহল দল তাদের আটক করে বিজিবি। আটকদের মধ্যে একজন পুরুষ, তিন জন নারী ও ছয় শিশু রয়েছে।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, প্রায় পাঁচ বছর আগে তারা কাজের উদ্দেশ্যে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে অবস্থান করছেন। কিছু দিন দিন আগে ভারতীয় পুলিশের হাতে আটক হন। সোমবার রাতে বিএসএফ তাদের বড়লেখা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেয়।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাদেরকে বড়লেখা থানায় হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত গত শুক্র ও শনিবার দুই দিনে ১৬ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, শুক্রবার আটক পাঁচ জনের দেওয়া তথ্য অনুযায়ী পরিচয় নিশ্চিত হওয়ায় পর তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, শনিবার আটক ১১ জনের তথ্য যাচাই-বাছাই শেষে থানায় হস্তান্তর করা হয়। তারা সবাই বাংলাদেশি।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম স্টেডিয়ামে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় হাতাহাতি, আহত ১০

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি

আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় পুলিশের এসআই গুরুতর আহত

খুলনায় যুবককে গুলি করে হত্যা, ‘শীর্ষ সন্ত্রাসী’ বলছে পুলিশ

ওসমান হাদি চেয়েছিলেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক: তারেক রহমান

খুলনা বিএনপির সদস্য সচিব বাবুর বাড়িতে গুলি বর্ষণ ও ককটেল নিক্ষেপ

গাজায় মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা জার্মানি-স্পেনের শীর্ষ নেতাদের

চট্টগ্রাম বন্দর ও কাস্টমস: রফতানি-কনটেইনার হ্যান্ডলিং-রাজস্ব আদায়ে রেকর্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান