Swadhin News Logo
Tuesday , 29 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করবো: নাহিদ ইসলাম

প্রতিবেদক
Nirob
July 29, 2025 6:05 pm

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা ঘোষণা করেছি বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করবো। মুজিববাদদের আমরা বিচারের আওতায় আনবো।’

মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে জুলাই পদযাত্রার অংশ হিসেবে শহীদদের স্মরণে দোয়া মাহফিলে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমাদের লড়াই শেষ হয় নাই। নতুন বাংলাদেশ গড়তে আমাদের লড়াই চলমান আছে। আজকেও দেখেছেন গাজীপুরের সন্ত্রাসীরা টহল দিচ্ছে, মহড়া দেওয়ার চেষ্টা করছে। ভয় দেখিয়ে গণ-অভ্যুত্থানের শক্তিকে তারা রুখে দেবে। গোপালগঞ্জে আমাদেরকে বাধা দিয়ে রাখা যায় নাই। আমরা গোপালগঞ্জের মাটিতে গিয়েছি। আমরা গাজীপুরের মাটিতেও এসেছি। বাংলাদেশের ৬৪টি জেলায় আমরা গিয়েছি, যাবো।’

এনসিপির সঙ্গে থাকার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের সঙ্গে থাকবেন; তাদের জন্য দোয়া করবেন।’

সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

এ সময় স্থানীয় জনতা নাহিদ ইসলাম ও সারজিস আলমকে একনজর দেখতে ভিড় করেন। এরপর তারা গাজীপুর জেলার রাজবাড়ী মাঠে আয়োজিত পদযাত্রায় অংশ নিতে রওনা দেন।

সর্বশেষ - চাকরি