Swadhin News Logo
মঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

চাঁদপুরে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেফতার

প্রতিবেদক
Nirob
জুলাই ২৯, ২০২৫ ৭:৫৮ অপরাহ্ণ
চাঁদপুরে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেফতার

চাঁদপুরের মতলব উত্তর পৌর বিএনপির সহসভাপতি ও ছেঙ্গারচর বাজার বণিক সমিতির পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান লস্কর চাঁদাবাজি মামলায় গ্রেফতার হয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে তাকে মতলব উত্তর থানা থেকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।

আব্দুল মান্নান লস্কর মতলব উত্তর চেঙ্গারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আদুরভিটি গ্রামের লস্কার বাড়ির মৃত ফজর আলী লস্করের ছেলে।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির উদ্দিন আহমেদ খান বলেন, ‘আব্দুল মান্নান লস্কর বর্তমান পৌর বিএনপির সহসভাপতি, উপজেলা ও জেলা বিএনপির সদস্য। এ ছাড়াও তিনি ছেঙ্গারচর বাজার বণিক সমিতির সভাপতি।’

এর আগে, সোমবার (২৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তাকে মতলব উত্তর নিজ এলাকা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মতলব উত্তর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।’

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘তার (আব্দুল মান্নান লস্কর) বিরুদ্ধে সোমবার স্থানীয় গরু ব্যবসায়ী আহম্মদ উল্লাহ থানায় চাঁদাবাজি ও দলবলসহ হত্যার হুমকির অভিযোগ এনে মামলা করেছে। তাকে আজ দুপুরে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।’

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
টেকনাফে মাছ ধরার ট্রলারের আদলে ইয়াবা পাচারকালে আটক ২

টেকনাফে মাছ ধরার ট্রলারের আদলে ইয়াবা পাচারকালে আটক ২

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মেক্সিকো

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মেক্সিকো

কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

ইসরায়েলকে দমাতে সৌদি আরবের সাথে একজোট হয়ে কাজ করতে চান হিজবুল্লাহ প্রধান

ইসরায়েলকে দমাতে সৌদি আরবের সাথে একজোট হয়ে কাজ করতে চান হিজবুল্লাহ প্রধান

অর্থের অভাবে ঝুঁকিতে কক্সবাজার পর্যটক সুরক্ষা, বন্ধের পথে লাইফগার্ড সেবা

অর্থের অভাবে ঝুঁকিতে কক্সবাজার পর্যটক সুরক্ষা, বন্ধের পথে লাইফগার্ড সেবা

ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক আবারও অবরোধের ঘোষণা

ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক আবারও অবরোধের ঘোষণা

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুকধারীর হামলা, নিহত ৪

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুকধারীর হামলা, নিহত ৪

পঞ্চগড়ে এনসিপির কর্মসূচিতে বিদ্যুৎবিভ্রাট, নেসকো কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি সারজিসের

পঞ্চগড়ে এনসিপির কর্মসূচিতে বিদ্যুৎবিভ্রাট, নেসকো কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি সারজিসের

গাইবান্ধায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার, যুবক কারাগারে

গাইবান্ধায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার, যুবক কারাগারে

চট্টগ্রামে খুঁটিতে বেঁধে প্রধান শিক্ষককে মারধর

চট্টগ্রামে খুঁটিতে বেঁধে প্রধান শিক্ষককে মারধর