Swadhin News Logo
Wednesday , 30 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

খালেদা জিয়া-তারেক রহমানকে ঘেরাও করতে চাওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

প্রতিবেদক
Nirob
July 30, 2025 11:50 am

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘেরাও করতে চাওয়া নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বিএনপির সদস্য লুৎফর রহমান খোকাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা চিঠিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। তবে বহিষ্কারের বিষয়টি বুধবার (৩০ জুলাই) সকালে প্রকাশ পায়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের তথ্যটি সঠিক।’

চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থি কার্যকলাপের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার বিএনপির সদস্য লুৎফর রহমান খোকাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে, গত ২৩ জুলাই বিকালে নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় সোনালি সংসদ মাঠে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য দেন লুৎফর রহমান খোকা। তিনি বলেন, ‘শাহ আলমের (নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়নপ্রত্যাশী) জন্য আমরা নমিনেশন আনবো। প্রয়োজনে আমরা আত্মাহুতি দেবো কেন্দ্রীয় অফিসের সামনে। তারেক রহমান ও দেশনেত্রী খালেদা জিয়াকে ও বিএনপির মহাসচিবকে ঘেরাও করবো।’

তিনি বলেন, ‘বিএনপির সর্বোচ্চ মহলকে পরিষ্কার ভাষায় বলতে চাই, ফতুল্লাকে নিয়ে যদি কোনও ষড়যন্ত্র করা হয়, তাহলে কাউকে ছাড়া হবে না।’

তিনি আরও বলেন, ‘এখানে কোনও জোট চলবে না। এই খেলা আর খেলবেন না। ধানের শীষ ছাড়া ফতুল্লায় কিছু চলবে না। ফতুল্লার জনগণের আবেগ, আশা-আকাঙ্ক্ষা নিয়ে ছিনিমিনি খেলবেন না। ফতুল্লার মানুষদের প্রিয় নেতা শাহ আলমকে বাদ দিয়ে এখানে কোনও সিদ্ধান্ত নেওয়া মানেই জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা।’

এদিকে, এই ঘটনার দুই দিন পর বিএনপির শীর্ষ নেতাদের ‘ঘেরাও করার’ মন্তব্যটি সঠিক হয়নি বলে স্বীকার করেন লুৎফর রহমান খোকা। তিনি বলেন, ‘মন্তব্যটি স্লিপ অব টাং বলতে পারেন। নারায়ণগঞ্জ-৪ আসনের প্রায় ৮০ ভাগ ভোটার বিএনপির। এখানে যদি জোটের অন্য কাউকে দেওয়া হয়, তাহলে সেটা ভোটারদের জন্য কষ্টদায়ক। বিষয়টি কেন্দ্রকে বোঝাতে গিয়ে একটু বেশি বলে ফেলেছি। এটা আমার ঠিক হয়নি।’

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

সিলেটে যুবদল কর্মীকে হত্যা

হাসপাতালের পার্কিংয়ে রাখা অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ  

‘কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে দায় এড়াতে পারবেন না’

যে কারণে বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া

পঞ্চগড়ে সীমান্তবর্তী নদী থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় আর বাড়ছে না: ইসি সচিব

প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় আর বাড়ছে না: ইসি সচিব

নির্বাচন হবে জুলাই সনদকে ভিত্তি করে, নির্বাচিত সরকার সেই সনদ বাস্তবায়নে বাধ্য থাকবে

জাফলংয়ে পাথর লুটের ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

দ্বিতীয় দিনের মতো বাকৃবি শিক্ষার্থীদের রেললাইন অবরোধ, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ