Swadhin News Logo
Saturday , 12 October 2024 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা হাজী রহিম উল্লাহ ধানমন্ডি থেকে গ্রেপ্তার।

প্রতিবেদক
Ahsan Habib
October 12, 2024 7:27 pm

ফেনী-৩ আসনের সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা হাজী রহিম উল্লাহ কে ঢাকা থেকে শনিবার গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন তার স্ত্রী পারভীন আক্তার।

সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যকে গত আগস্টের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শনিবার দুপুরে তাকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে র‍্যাব-২ এর সদস্যরা। গ্রেপ্তার রহিম উল্লাহ ২০১৪ সালে ফেনী–৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি।

এই বিষয়ে আরো জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট ফেনীতে টমটম চালক জাফর আহাম্মদকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় তার স্ত্রী একটি হত্যা মামলা করেন। ওই মামলায় রহিম উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ফেনী শহরের পুরাতন কারাগারের সামনে আ. লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা টমটম চালক জাফর আহমদকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। নিহতের গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ফতেহপুর।

এই ঘটনায় তার স্ত্রী আছিয়া বেগম বাদী হয় গত ৪ সেপ্টেম্বর ২০৫ জনের নাম উল্লেখ করে এবং ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী সদর থানায় একটি মামলা করেন। ওই মামলায় রহিম উল্লাহকে গ্রেপ্তার দেখানো হয়েছে। র‍্যাব তাকে ফেনী জেলা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

 

 

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

দরজা খোলা রেখে খাবার খাচ্ছিলেন বাড়ির মালিক, ঘরে ঢুকে টাকা-স্বর্ণালঙ্কার লুট

১ লাখ ২০ হাজার মিটার জাল জব্দ

ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে নিহত ১

দিনদুপুরে ব্যবসায়ীর মাথা ফাটিয়ে ১২ লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই

ভারতীয় ডেপুটি হাইকমিশনারের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন

বেনাপোলে ভারতীয় নাগরিক আটক

জাতিসংঘে ক্ষুদার্থ গাজাবাসীর ছবি প্রদর্শন করলেন এরদোগান

গোপালগঞ্জের সহিংসতায় গ্রেফতার আরও ৭৭, কারফিউ শিথিলে স্বাভাবিক জনজীবন

চট্টগ্রাম বন্দরে বার্ড ফুড ঘোষণায় পাকিস্তান থেকে আনা হলো নিষিদ্ধ পপি সিড

ভবনের সীমানাপ্রাচীর ধসে চাপা পড়লেন ৫ শ্রমিক, একজনের মৃত্যু