Swadhin News Logo
Wednesday , 30 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ভারতে সোনার বার পাচারের সময় যুবক আটক

প্রতিবেদক
Nirob
July 30, 2025 4:54 pm

কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪২০ গ্রাম ওজনের দুটি সোনার বারসহ জাহিদ মন্ডল (৩৬) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। বুধবার (৩০ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের এলাকা থেকে বিজিবির একটি টহলদল তাকে আটক করে।

আটক জাহিদ মন্ডল রাজবাড়ীর বালিয়াকান্দী থানার দোপপাড়া পদমদী গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, জাহিদের কোমরে প্যান্টে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সোনার বার দুটি উদ্ধার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ বিজিবিকে জানিয়েছেন, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে সোনার বারগুলো নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্তপথে ভারতে পাচারের উদ্দেশে যাচ্ছিলেন।

উদ্ধার সোনার মূল্য ৬১ লাখ ৭৯ হাজার ৪০ টাকা এবং মোবাইলের মূল্য ১৫ হাজার টাকা। সবমিলিয়ে জব্দ করা মালামালের সিজার মূল্য প্রায় ৬১ লাখ ৯৪ হাজার ৪০ টাকা। আটক জাহিদের বিরুদ্ধে মামলা করে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে সোনা, রূপা, মাদক, অস্ত্র, হুন্ডি ও অন্য চোরাচালান প্রতিরোধে বিজিবি গোয়েন্দা তৎপরতা আভিযানিক কার্যক্রম জোরদার করেছে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
Vit Pera57 Casino Sécurisé Et Commissionné – FR Tentez Votre Chance

Vit Pera57 Casino Sécurisé Et Commissionné – FR Tentez Votre Chance

রাজবাড়ীতে আ.লীগ নেতার সম্পত্তি ক্রোকের নির্দেশ 

Bonus Bez Depozytu Z Możliwością Wypłaty _ Rzeczpospolita Polska Play & Claim

Bonus Bez Depozytu Z Możliwością Wypłaty _ Rzeczpospolita Polska Play & Claim

বিশ্বের সবচেয়ে দীর্ঘ সাসপেনশন ব্রিজ তৈরির অনুমোদন দিলো ইতালি

আমরা চবির মালিক, আমাদের সম্মান না করলে যা করার করবো: জামায়াত নেতা সিরাজ

আ.লীগের বিরুদ্ধে যত মামলা আছে, আমরা সব তুলে নেবো: মির্জা ফখরুল

ইসরায়েল নাৎসি বাহিনীর হাতে গণহত্যার শিকার হয়েও কোন শিক্ষাই গ্রহণ করেনি: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

দু’দিনেও উদ্ধার হয়নি কক্সবাজারে সাগরে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ

ভারতে যাওয়ার সময় বেনাপোলে বাগেরহাটের শ্রমিক লীগ নেতা গ্রেফতার

উড়াল দেওয়ার পর বিমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ২১ মিনিটে অবতরণ