Swadhin News Logo
Wednesday , 30 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

কুমিল্লায় উপদেষ্টা আসিফ সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রতিবেদক
Nirob
July 30, 2025 7:55 pm

কুমিল্লার মুরাদনগর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হামলা, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আসিফ মাহমুদের কমপক্ষে ১০ থেকে ১৫ জন সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার বিকালে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের আল্লাহ চত্বরে এ হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বুধবার বিকেলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সদরের আল্লাহ চত্বরে এনসিপির নেতৃবৃন্দ ও মাহমুদের সমর্থকরা বিক্ষোভ নিয়ে সমাবেশে জমায়েত হন। এ সময় সমাবেশ লক্ষ্য করে পার্শ্ববর্তী জেলা পরিষদের মার্কেট থেকে বেশ কয়েকটি ইট, পাটকেল ছোড়া হয়। এরপরই দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ায় এনসিপির ১০ থেকে ১৫ জন সমর্থক আহত হন, তাদের মধ্যে একজন ইউপি সদস্যও রয়েছেন।

মিছিল নিয়ে আসা নাগরিক সমাজের আহ্বায়ক মিনাজুল হক বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির লোকজন আমাদের ওপর হামলা চালিয়েছে। মিছিল নিয়ে আসার পর শত শত ইটপাটকেল ছুড়ে আমাদের ধাওয়া দিতে থাকে। এ সময় প্রায় অর্ধশতাধিক সমর্থক আহত হন।’

তবে বিএনপি নেতাকর্মীরা এ অভিযোগ অস্বীকার করেছেন। বিএনপির মুরাদনগর উপজেলার আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেছেন, ‘তারা হামলা করার পর আমাদের ছেলেরা প্রতিরোধ করেছে।’

কুমিল্লার মুরাদনগর থানার তদন্ত কর্মকর্তা আমিন কাদের খান জানান, আজ মুরাদনগর সদরে এনসিপির সমর্থকদের একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছিল। এ সময় পাশে অবস্থান করা কিছু লোক বিনে উসকানিতে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এরপরে দুপক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করে। তবে এনসিপির সমর্থকদের অর্ধ শতাধিক আহতের বিষয়টি তদন্ত করে দেখবেন। এ ছাড়াও এ হামলার ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

শুল্কমুক্ত সুবিধায় আনা সাবেক এমপিদের ৩০টি গাড়ি সরকারকে দিচ্ছে এনবিআর

খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ চলছে

চানখারপুলে ৬ হত্যা মামলায় ট্রাইব্যুনালে ৪ আসামি

নাটোর-১ আসনে ফারজানার পরিবর্তে অন্য প্রার্থী চান বিএনপির একাংশের নেতাকর্মীরা

জঙ্গলে মিললো কঙ্কাল, পাশেই পড়ে ছিল জামা-প্যান্ট

মহালয়ার আগের রাতে সরিষাবাড়ীতে প্রতিমা ভাঙচুর, আটক ১

জুলাই আন্দোলন করেও ছাত্র হত্যা মামলায় কারাগারে যুবক, দাবি পরিবারের

মসজিদ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে একজনের মৃত্যু, ২০ বাড়িতে অগ্নিসংযোগ

শেরপুরে এনআইডি করতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক

কুকুরের তাড়া খেয়ে পা পিছলে পড়ে গিয়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যু