Swadhin News Logo
Saturday , 2 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

সীমান্তে অভিযানে মাদক-কারেন্ট জাল-আতশবাজি জব্দ

প্রতিবেদক
Nirob
August 2, 2025 1:51 pm

কুষ্টিয়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, কারেন্ট জাল ও আতশবাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন।

শনিবার (২ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ আশ্রায়ন বিওপির বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৪/৯-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুরাতন ঠোটারপাড়া নদীতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবি ভারতীয় ৮ হাজার ৮০টি ইয়াবা এবং ৭৭ কেজি কারেন্ট জাল জব্দ করতে সক্ষম হয়।

এ ছাড়াও শুক্রবার ৪৭ বিজিবির অধীন রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ ১৫৬ মেইন পিলার থেকে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোহাম্মদপুর মাঠ নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় ভারতীয় ২৪ বোতল মদ এবং নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়।

একই দিন ৪৭ বিজিবির অধীনস্থ চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৭/২-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শান্তিপাড়া মাঠ নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ১ হাজার ৮০টি আতশবাজি আটক করা হয়।

জব্দ করা মালামালের সিজার মূল্য ৩১ লাখ ৭২ হাজার ১০০ টাকা। মালিকবিহীন অবস্থায় জব্দ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস এবং মাদকদ্রব্য বিধি মোতাবেক ধ্বংসের জন্য ব্যাটালিয়ন মাদক স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

ফুটবল প্রতীকে নির্বাচন করতে চান তাসনিম জারা

তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ: মির্জা ফখরুল

বাগেরহাটে চলছে হরতাল, জেলা নির্বাচন অফিসে তালা

মুরাদনগরে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৪ জনের ৭ দিনের রিমান্ড আবেদন

‘নতুনভাবে আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে হামলা বন্ধের নিশ্চয়তা দিতে হবে’

নেছারাবাদ বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের পদ স্থগিত, কমিটি বিলুপ্ত

শেরপুর সীমান্তে বিপুল ভারতীয় ওষুধ, মাদক ও ৭ চোরাই গরু আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ইসরায়েলের পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে তুমুল হট্টগোল

পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) এসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত।