Swadhin News Logo
Tuesday , 5 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

আনন্দ মিছিলে যোগ দিয়ে যুবদল নেতার মৃত্যু

প্রতিবেদক
Nirob
August 5, 2025 5:05 pm

গাজীপুরের কাপাসিয়ায় জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উদযাপনের আনন্দ মিছিলে যোগ দিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে যুবদল নেতা মোস্তাক আহমেদের (৪৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা সদরের শহীদ তাজউদ্দীন আহমদ চত্বরে তিনি অসুস্থ হয়ে পড়েন।

মোস্তাক আহমেদ উপজেলার টোক ইউনিয়নের টোক নগর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। তিনি ওই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এবং পরিহন ব্যবসায়ী। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন।

কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু বলেন, ‘কাপাসিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ফ্যাসিস্ট সরকারের পতন দিবস পালন উপলক্ষে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। মোস্তাক আহমেদের নেতৃত্বে টোক ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ চত্বরে জড়ো হন। আনন্দ মিছিল শুরুর আগেই বেলা সাড়ে ১১টার দিকে মোস্তাক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। নেতাকর্মীরা তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মঞ্জুরুল ইসলাম বলেন, ‘মোস্তাক আহমেদকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার সহযোগীরা।’

যুবদল নেতা মোস্তাক আহমেদের মৃত্যুতে কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান এবং সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

জেরুজালেমে বন্দুকধারীদের গুলিতে নিহত ৫

অনুমোদন ছাড়াই ৯২৬ মেট্রিক টন ফেব্রিকস আমদানি করেছে এনএইচ অ্যাপারেলস

চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের করতে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন: উপদেষ্টা

Rediscovering the Joys of Home-Cooked Meals: A Nourishing Journey

Rediscovering the Joys of Home-Cooked Meals: A Nourishing Journey

দরজা খোলা রেখে খাবার খাচ্ছিলেন বাড়ির মালিক, ঘরে ঢুকে টাকা-স্বর্ণালঙ্কার লুট

চবির প্রশাসনিক ভবনের নাম ‘জমিদার ভবন’ লিখে দিলো বামপন্থি সংগঠনগুলো

টানা বর্ষণে নোয়াখালীতে তলিয়ে গেছে অধিকাংশ সড়ক, আবারও বন্যার আশঙ্কা

নৈশপ্রহরীকে হত্যা করে ‘৩৪ লাখ টাকা লুট’

ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্সের মেডিটেরানিয়ান অঞ্চলের পাহাড়, নিহত ১ আহত ১৩

ঢাকায় বিশাল জমায়েত করে সরকার কাছ থেকে প্রাপ্য বুঝে নেওয়া হবে: নাহিদ ইসলাম