Swadhin News Logo
Thursday , 7 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে শ্রমিক দল ও তরুণ দলের দুই নেতা আটক

প্রতিবেদক
Nirob
August 7, 2025 12:58 pm

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম ও জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (৬ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জের ৬ ও ৪ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিষয়টি প্রকাশ পেয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদাবাজিসহ নানা অভিযোগের ভিত্তিতে বিএনপির অঙ্গসংগঠনের এই শীর্ষ দুই নেতাকে আটক করা হয়েছে। চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) টিম তাদের আটক করে এসপি অফিসে হস্তান্তর করে। বর্তমানে তারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রয়েছেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে তোফা ও আসলামকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত