Swadhin News Logo
Thursday , 7 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৬ দফা দাবিতে স্মারকলিপি

প্রতিবেদক
Nirob
August 7, 2025 5:30 pm

জলাবদ্ধতা নিরসনে ছয় দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি।

বৃহস্পতিবার দুপুর ১টায় যশোরের জেলা প্রশাসকের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে এ স্মারকলিপি দেওয়া হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার স্মারকলিপিটি গ্রহণ করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, আশির দশক থেকে যশোরের অভয়নগর, মণিরামপুর, কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে গঠিত ভবদহ এলাকার মানুষ স্থায়ী জলাবদ্ধতার শিকার।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমস্যা সমাধানে উদ্যোগ নিলেও চলমান বৃষ্টিপাতের কারণে দেড় শতাধিক গ্রাম পানিতে তলিয়েছে। বসতবাড়ি, আবাদি ফসল, শিক্ষা প্রতিষ্ঠান বিপন্ন হচ্ছে। বিলম্বে হলেও বর্তমানে ভবদহ স্লুইসগেটে ২১ ভেন্টের ৮টি গেট চালু করার ফলে প্রবল বেগে পানি নিষ্কাশিত হচ্ছে। সব গেট খুলে দেওয়ার ব্যবস্থা করা গেলে দ্রুত জনপদের পানি নিষ্কাশিত হবে।

পাশাপাশি আমডাঙ্গা খালের জমি অধিগ্রহণ,  ৮১ কিলোমিটার নদী খনন প্রকল্পের কাজ শুরু, ঘের নীতিমালা বাস্তবায়ন ও টিআরএম বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা তসলিমুর রহমান, আহ্বায়ক রণজিৎ বাওয়ালী, সদস্যসচিব চৈতন্য কুমার পালসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্র-ইইউ শুল্ক চুক্তি, ১৫ শতাংশে দফারফা

বঙ্গোপসাগরে ভাসতে থাকা ২৪ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী

চট্টগ্রামে শেখ হাসিনা-নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা

এনসিপি নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি, ‘প্রস্তুত হ রাজাকার’ লেখা চিরকুট

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, পানিবন্দি ৭ হাজার পরিবার

নির্বাচন যেন পেছানো না হয়: ইসিকে এনসিপির আহ্বান

সেনা নিরাপত্তায় সাজেকে আটকা পড়া পর্যটকরা খাগড়াছড়ি পৌঁছেছেন, ফিরছেন নিজ গন্তব্যে

প্রতি মাসে গাজায় ১৩ জন সাংবাদিক নিহত হচ্ছেন: আল জাজিরা

বদলে যাচ্ছে বন্যার সময়, কৃষিতে বিরূপ প্রভাব

ভেনেজুয়েলায় আর কোনো পদক্ষেপ নেওয়া হবে না: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী