Swadhin News Logo
শনিবার , ৯ আগস্ট ২০২৫ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশাযাত্রী দুই ভাইয়ের

প্রতিবেদক
Nirob
আগস্ট ৯, ২০২৫ ৮:৪২ পূর্বাহ্ণ
বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশাযাত্রী দুই ভাইয়ের

বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাযাত্রী দুই ভাই নিহত ও তাদের দুই মামাসহ তিন জন আহত হয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) মধ্যরাতে উপজেলার মাঝিড়া ইউনিয়নে প্রয়াস স্কুলের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের হযরত আলীর ছেলে মো. আকাশ (২৫) ও মো. আরিফ (২১)। আহতরা হলেন- তাদের দুই মামা একই গ্রামের মৃত আমজাদ সরকারের ছেলে হায়দার আলী (৫০) ও আবদুল আজিজ (৩৮) এবং আবদুল বারীর ছেলে মো. পলাশ (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে বগুড়া শহর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় চালকসহ পাঁচ জন শেরপুর উপজেলার দিকে যাচ্ছিলেন। রাত ১২টা ২০ মিনিটে অটোরিকশাটি শাজাহানপুর উপজেলার প্রয়াস স্কুলের সামনে মহাসড়কে পৌঁছে। এ সময় বিপরীতমুখী একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৩-২৫৮৯) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই যাত্রী আকাশ নিহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত চার জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসক আকাশের ছোট ভাই আরিফকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে তাদের দুই মামা হায়দার আলী ও আবদুল আজিজ এবং পলাশ চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, আহত পলাশ অটোরিকশার চালক।

ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুতবেগে পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্প হেফাজতে রয়েছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করছে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
শাহজালালের মাজারে তারেক রহমান

শাহজালালের মাজারে তারেক রহমান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনশনরত ছয় শিক্ষার্থী অসুস্থ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনশনরত ছয় শিক্ষার্থী অসুস্থ

র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবাকে মারধর, থানায় মামলা

র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবাকে মারধর, থানায় মামলা

২০ ঘণ্টায়ও উদ্ধার হয়নি গর্তে পড়া শিশুটি, চলছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ

২০ ঘণ্টায়ও উদ্ধার হয়নি গর্তে পড়া শিশুটি, চলছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার সঙ্গে ফোনালাপ পুতিনের

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার সঙ্গে ফোনালাপ পুতিনের

ইলিশ রক্ষায় ড্রোন দিয়ে কাজ করবে বিমান বাহিনী: মৎস্য উপদেষ্টা 

ইলিশ রক্ষায় ড্রোন দিয়ে কাজ করবে বিমান বাহিনী: মৎস্য উপদেষ্টা 

টঙ্গীতে তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে

টঙ্গীতে তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে

স্বৈরাচারের পতন ঘটিয়েছি রাজাকারের আস্ফালন দেখার জন্য নয়: মেঘমল্লার বসু

স্বৈরাচারের পতন ঘটিয়েছি রাজাকারের আস্ফালন দেখার জন্য নয়: মেঘমল্লার বসু

৪ দিনের জন্য বাংলাদেশে আসা পাকিস্তানের জাহাজকে অভ্যর্থনা জানালো ‘স্বাধীনতা’

৪ দিনের জন্য বাংলাদেশে আসা পাকিস্তানের জাহাজকে অভ্যর্থনা জানালো ‘স্বাধীনতা’

কক্সবাজারে শিশুকে ধর্ষণের পর হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

কক্সবাজারে শিশুকে ধর্ষণের পর হত্যায় যুবকের মৃত্যুদণ্ড