Swadhin News Logo
Tuesday , 12 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বঙ্গোপসাগরে জালে ধরা পড়লো ১৫ কেজির পাঙাশ

প্রতিবেদক
Nirob
August 12, 2025 4:38 pm

পটুয়াখালীর কুয়াকাটায় জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের বিশাল সাইজের একটি পাঙাশ মাছ। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে কুয়াকাটার ট্যুরিজম পার্ক সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে সোহেল মাঝির জালে মাছটি ধরা পড়ে। জেলেরা এটি বিক্রি না করে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন।

সোহেল মাঝি জানান, সমুদ্রের ভাটার সময় খুঁটাজালে মাছটি আটকে থাকতে দেখে খুব আনন্দিত হয়েছেন। গত চার বছরে এত বড় পাঙাশ তারা আগে কখনও পায়নি।

সাধারণত বড় মাছ বাজার মূল্য বিবেচনা করে বিক্রি করা হয়। জেলেরা মাছটি কেটে ভাগাভাগি করে নিয়েছেন।

জেলে সোহেল, মোয়াজ্জেম, সোহাগ, জাহাঙ্গীর, আলামিন, মিরাজ, দিলওয়ার, শুভ, বিল্লাল, আমির, হাবিব, খোকন, আবুল হোসেন, কালাম, রাসেল, রুহুল আমিন, মাসুম, রাজু, আরিফ ও হানিফ মাঝি মাছটি এক হাজার ২০০ টাকা কেজি দরে ১৮ হাজার দাম অনুযায়ী ভাগ করে নিয়েছেন।

কুয়াকাটা ফিশ পয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক নাসির মুন্সী বলেন, সামুদ্রিক বড় সাইজের পাঙাশ মাঝে মাঝে ধরা পড়ে এবং এর বাজার মূল্য ১২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত হতে পারে। তবে এত বড় মাছ জেলেরা ভাগ করে খাওয়ার খবর তিনি আজ প্রথম শুনছেন।

ওয়ার্ল্ডফিশ-বাংলাদেশের গবেষণা সহকারী বখতিয়ার রহমান জানান, কুয়াকাটার মোহনায় ব্রাকিশ পানি থাকার কারণে পাঙাশ দ্রুত বৃদ্ধি পায়। নদীর দূষণ ও পরিবেশের পরিবর্তনের কারণে মাছের আবাসস্থল বদলাচ্ছে। সরকারি নিষেধাজ্ঞার ফলে বড় মাছের প্রজনন বাড়ছে এবং পাঙাশ মাছের আকারও বড় হচ্ছে। পাঙাশ পুষ্টিতে সমৃদ্ধ এবং কাঁটাবিহীন হওয়ায় এটি সব বয়সের মানুষের কাছে খুবই জনপ্রিয়।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ৫৮ দিনের নিষেধাজ্ঞায় মৎস্য বিভাগের কার্যকর অভিযান ইলিশসহ অন্য মাছের প্রজনন বৃদ্ধি পেয়েছে। যার ফলে বড় মাছ ধরা পড়ার সম্ভাবনা বেড়েছে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
শিক্ষাপ্রতিষ্ঠান-হাসপাতালের আশপাশে সিগারেট বিক্রি করলে জরিমানা

শিক্ষাপ্রতিষ্ঠান-হাসপাতালের আশপাশে সিগারেট বিক্রি করলে জরিমানা

অভিজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফারাবী জামিনে মুক্ত

পটুয়াখালীতে যৌথবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রফতানি বন্ধ

মনমালিন্যের পর বাবার মৃত্যু, নিজেকে দায়ী ভেবে ছেলের আত্মহনন

চায়না দোয়ারীতে সয়লাব পদ্মা নদী, হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ

নুরের উপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

কোনও ছাড় দেবো না, আমি ভোট করবো: বিএনপির মনোনয়ন বঞ্চিত নিজান

৮ ঘণ্টা পর ময়মনসিংহ থেকে ঢাকাগামী বাস চলাচল স্বাভাবিক

রিসোর্টে ভাতিজার বিয়ের অনুষ্ঠান থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার