Swadhin News Logo
Tuesday , 12 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

আন্দোলনে বক্তব্য শেষে ‘জয় বাংলা’ স্লোগান, বাকিরা ধরে পুলিশে দিলেন

প্রতিবেদক
Nirob
August 12, 2025 5:09 pm

স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে বরিশালে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় একজনকে আটক করে পুলিশে দিয়েছেন আন্দোলনকারীরা।

সোমবার (১২ আগস্ট) দুপুরে বরিশাল শহরের নথুল্লাবাদে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম সরোয়ার তালুকদার।

প্রত্যক্ষদর্শী তামিম নামে এক আন্দোলনকর্মী বলেন, সরোয়ার তালুকদার নামের ওই ব্যক্তি আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য দিচ্ছিলেন। তিনি স্বাস্থ্যখাত সংস্কারের কথাও বলেছেন। শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে বক্তব্য শেষ করেন। তখন আমরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দিই।

আরেকজন কর্মী বলেন, তিনি আওয়ামী লীগের কোনও পদধারী কি না জানি না। তবে তিনি আওয়ামী লীগের স্লোগান দিয়েছেন।

তবে সরোয়ার তালুকদার নামের ওই ব্যক্তি দাবি করেছেন, আমি আওয়ামী লীগের কেউ নই। বক্তব্য দিতে গিয়ে ভুলে বলে ফেলেছি। এ জন্য ক্ষমাও চেয়েছি।

মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন সিকদার বলেন, একজনকে আটক করে পুলিশে দিয়েছেন আন্দোলনকারীরা। আমরা ওই ব্যক্তির পরিচয় যাচাই করছি। তার বিরুদ্ধে কোনও মামলা আছে কি না তা দেখা হচ্ছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

সব প্রতিবেদন ‘হুবহু’ প্রকাশ, ময়মনসিংহের ১১টি সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল

ওসমান হাদি হত্যাকাণ্ডের ছয় দিন পর তদন্তের আহ্বান জানাল ভারত

রংপুরে বিয়ের বাস পুকুরে পড়ে নিহত ৩, আহত অন্তত ২০

বিএনপির সম্মেলনে গান গাইলেন পলকের ভগ্নিপতি, নেতাকর্মীদের ক্ষোভ

রাঙামাটি বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রত্ব ও সনদ বাতিল

নেতানিয়াহুকে পশ্চিম তীর দখল করতে অনুমতি দেয়া হবে না: ট্রাম্প

বইপড়া কর্মসূচিতে পুরস্কার পেলো খুলনার ৩ হাজার ৯০৯ শিক্ষার্থী

চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী গাড়ি প্রবেশে বাড়ানো মাশুল স্থগিত

সংসদীয় আসন মোংলা-রামপাল পৃথক করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

ট্রাম্পের শান্তি চুক্তি ও হামাসের সম্মতিতে খুশি বিশ্বনেতারা