Swadhin News Logo
Wednesday , 13 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

জয়পুরহাট সীমান্ত দিয়ে পাঁচ জনকে বিএসএফের পুশইন

প্রতিবেদক
Nirob
August 13, 2025 1:20 pm

জয়পুরহাটের কয়া সীমান্ত এলাকা দিয়ে পাঁচ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

জয়পুরহাট ২০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুর দৌলা জানান, মঙ্গলবার রাতে কয়া সীমান্তের ৩৫০ গজ অভ্যন্তরে বৃষ্টিভেজা অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে বুধবার সকাল ১১টায় বিজিবি ও বিএসএফের সমঝোতায় তাদের আটক করা হয়। পরে পাঁচবিবি থানাপুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানান, তারা দীর্ঘদিন আগে ভারতে চিকিৎসার জন্য গিয়েছিল। হঠাৎ বিএসএফ তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়।

তিনি আরও জানান, সকালে বিজিবির পক্ষ থেকে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত