Swadhin News Logo
Wednesday , 13 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

শিক্ষাবিদ যতীন সরকার আর নেই

প্রতিবেদক
Nirob
August 13, 2025 5:56 pm

বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার (৮৯) আর নেই। বুধবার (১৩ আগস্ট) বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ছেলে সুমন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

গত জুন মাসে ঢাকার একটি হাসপাতালে যতীন সরকারের অস্ত্রোপচার হয়। এর পর থেকে বেশির ভাগ সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি কিডনিসংক্রান্ত জটিলতাসহ বাধ্যর্কজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। দিন কয়েক আগে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছিল।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার জানান, হাসপাতাল থেকে যতীন সরকারের মরদেহ জেলা উদীচী কার্যালয়ে নেওয়া হবে। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর নেত্রকোনায় নিজ বাড়িতে তার মরদেহ নেওয়া হবে। সেখানে তার অন্ত্যেষ্টিক্রিয়া হবে।

যতীন সরকার ১৯৩৬ সালের ১৮ আগস্ট নেত্রকোনার কেন্দুয়ার চন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের সাবেক এই শিক্ষক সুদীর্ঘকাল ধরে মননশীল সাহিত্যচর্চা, বাম রাজনীতি ও প্রগতিশীল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দুই মেয়াদে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তার অসামান্য ভূমিকা ছিল।

লেখক হিসেবে যতীন সরকার ২০১০ সালে স্বাধীনতা পুরস্কার, ২০০৭ সালে বাংলা একাডেমি সাহিত্য পদক, ২০০৫ সালে পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শন গ্রন্থের জন্য প্রথম আলো বর্ষসেরা গ্রন্থ পুরস্কার পান। এ ছাড়া তিনি ড. এনামুল হক স্বর্ণপদক, খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার, মনিরুদ্দীন ইউসুফ সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেন।

৪২ বছরের বেশি সময় শিক্ষকতা পেশায় থেকে ২০০২ সালে অবসরগ্রহণের পর যতীন সরকার স্ত্রী কানন সরকারকে নিয়ে শিকড়ের টানে চলে যান নিজ জেলা নেত্রকোনায়। তিনি সেখানে শহরের সাতপাই এলাকার নিজ বাড়িতেই থাকতেন। ছেলে সুমন সরকার, মেয়ে সুদীপ্তা সরকারসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন যতীন সরকার।

ছাত্রজীবনে লেখালেখি শুরু হলেও যতীন সরকারের প্রথম বই ‘সাহিত্যের কাছে প্রত্যাশা’ প্রকাশিত হয় ১৯৮৫ সালে, ৫০ বছর বয়সে। এরপর একে একে প্রকাশিত হয় বাংলাদেশের কবি গান, বাঙালির সমাজতান্ত্রিক ঐতিহ্য, সংস্কৃতির সংগ্রাম, গল্পে গল্পে ব্যাকরণ, মানবমন মানব ধর্ম ও সমাজ বিপ্লব, পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শন, পাকিস্তানের ভূত দর্শন, দ্বিজাতিতত্ত্ব নিয়তিবাদ ও বিজ্ঞান চেতনা, ধর্মতন্ত্রী মৌলবাদের ভূতভবিষ্যৎ, বিনষ্ট রাজনীতি ও সংস্কৃতি, প্রাকৃতজনের জীবনদর্শন, ভাবনার মুক্তবাতায়নসহ অর্ধশত বই। সেই সঙ্গে তিনি সম্পাদনা করেছেন বহু গ্রন্থ। সমাজ অর্থনীতি ও রাষ্ট্র নামে তত্ত্বমূলক ত্রৈমাসিক একটি পত্রিকা সম্পাদনা করতেন তিনি।

যতীন সরকারের মৃত্যুতে শোক জানিয়েছে নেত্রকোনা উদীচী, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জেলা শাখা, নেত্রকোনা সাহিত্য সমাজসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

বাঁধ ভেঙে ফেনীর ২০ গ্রাম প্লাবিত, পরশুরাম সড়কে যান চলাচল বন্ধ

কমালা হ্যারিসের সিক্রেট সার্ভিস সুরক্ষা বাতিল করলেন ট্রাম্প

চা বাগানের শ্রমিকসর্দার রামবচন হত্যারহস্য উদ্ঘাটন

চট্টগ্রাম বন্দর থেকে পণ্যভর্তি দুটি কনটেইনার ‘গায়েব’

রাজবাড়ীতে ইলিশ ধরার দায়ে ১৬ জেলের কারাদণ্ড

প্রথমবারের মতো দেশে ব্যাট রিওভাইরাস শনাক্ত, ছড়ায় যেভাবে

গোপালগঞ্জে নিহত ৩ জনের মরদেহ ময়নাতদন্ত শেষে পুনরায় দাফন

পুতিন যুদ্ধবিরতিতে রাজি না হয়ে পরিস্থিতি জটিল করে তুলছেন, অভিযোগ জেলেনস্কির

ছাত্রদল নেতার ‘টর্চার সেল’, গান বাজিয়ে চলতো নির্যাতন

পুলিশের ওপর হামলা করে মাদক কারবারি ছিনতাই, আটক ৪