Swadhin News Logo
Thursday , 14 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

অনলাইন জুয়ার টাকা নিয়ে বিরোধ, ঘুম থেকে ডেকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

প্রতিবেদক
Nirob
August 14, 2025 9:51 pm

বগুড়ায় অনলাইনে জুয়া খেলার টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে রাসেল আহমেদ (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত পৌনে ১২টার দিকে সদর উপজেলার চক সরতাজ সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৬ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ। আটক কিশোর স্থানীয় একটি দোকানে কাজ করতো। নিহত রাসেল চক সরতাজ সুলতানপুর এলাকার আবু বক্করের ছেলে। তিনি বগুড়া ডায়াবেটিস ও স্বাস্থ্য সেবা হাসপাতালের নৈশপ্রহরী ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অনলাইনে জুয়ার টাকা নিয়ে রাসেল ও ওই কিশোরের মধ্যে বিরোধ চলছিল। গতকাল রাতে কিশোরটি রাসেলের বাড়িতে গিয়ে তাকে ঘুম থেকে ডেকে তোলে। পরে টাকা চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই কিশোর রাসেলকে ছুরিকাঘাত করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, ‌‘এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদে রাসেলকে হত্যার কথা স্বীকার করেছে ওই কিশোর।’

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

ত্রাণকেন্দ্রের কাছে ২৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইলি বাহিনী

পঞ্চগড়ের পৃথক দুই সীমান্ত দিয়ে ভারত থেকে নারী-শিশুসহ পুশ ইন ২৪

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতাকে হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

সীতাকুণ্ডে দেশীয় অস্ত্র তৈরির কারখানায় অভিযান, আটক ৪

আকাশে রহস্যময় ড্রোন, বন্ধ হলো জার্মানির মিউনিখ বিমানবন্দর

কুষ্টিয়ায় মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের দ্বিতীয় দিনে সড়ক অবরোধ

‘আমেরিকাকে টার্গেট করে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান’— সতর্ক করলেন নেতানিয়াহু

টেকনাফে অপহরণের শিকার ৫ জনকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

তিন বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

নদীতে নৌকা ডুবে নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার