Swadhin News Logo
Friday , 15 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

জয়পুরহাট কলেজে ছাত্রদলের কাউন্সিল ঘিরে সংঘর্ষে আহত ৭

প্রতিবেদক
Nirob
August 15, 2025 8:22 pm

জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন পুলিশসহ সাত জন আহত হয়েছেন।

আহতরা হলেন- ছাত্রদল নেতা তামিম (২২), আরিফুল ইসলাম (২৫), শাহরিয়ার কবির (২৩), রাফি (২৬), সোয়ায়েব হোসেন (২৪), সোহান কবির (২৮) ও পুলিশের উপ-পরিদর্শক আরিফুল ইসলাম (৪৫)। তারা সবাই জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেনের নেতৃত্বে কলেজ ছাত্রদলের একটি পক্ষ শুক্রবার (১৫ আগস্ট) সকাল থেকে কলেজে অবস্থান নিয়েছে। তারা কাউকে কাউন্সিল করতে দেবে না বলে জানিয়ে লাঠিসোঁটা নিয়ে আসেন। এ সময় তারা ‘অবৈধ কাউন্সিল, মানি না- মানবো না’, ‘বয়কট বয়কট, টিম-১৬ বয়কট’, ‘একতরফা কাউন্সিল, মানি না-মানবো না’, ‘অর্থের বিনিময়ে কাউন্সিল, মানি না- মানবো না’, বলে স্লোগান দেন।

এই কাউন্সিল ঘিরে কলেজ এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। একটি পক্ষ কলেজে অবস্থান নেওয়ায় ৩টায় কাউন্সিল করতে পারেনি কেন্দ্রীয় নেতারা। বিকাল সাড়ে ৪টার দিকে আরেক পক্ষ কলেজ ছাত্রদলের নেতা হাবিবুর রহমানের নেতৃত্বে একটি মিছিল নিয়ে কলেজ ফটকে দিকে যায়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। কয়েকজন আহত হলে নেতাকর্মীরা তাদের হাসপাতালে পাঠিয়ে দেন।

জয়পুরহাট থানার ইন্সপেক্টর (তদন্ত) নাজমুল কাদের বলেন, ছাত্রদলের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় এক পুলিশ ও ছাত্রদলের কয়েকজন আহত হয়েছে। তারা হাসপাতালে ভর্তি রয়েছে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

ছাত্র-জনতার বিক্ষোভের জেরে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত, আহত ৭

ওশেন ফটোগ্রাফি অব দ্য ইয়ার ২০২৫ পুরস্কার জিতলো দুটি লেডিবাগের তোলা ছবি

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ, দ্রুত সিদ্ধান্তের আশ্বাস আইসিসির

Come Utilizzare l’App Betaland per Scommesse e Casinò in Italia

Come Utilizzare l’App Betaland per Scommesse e Casinò in Italia

যুদ্ধে প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি শিশু প্রতিবন্ধী ও মানসিকভাবে বিপর্যস্ত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অটোরিকশায় ট্রাকচাপা, প্রাণ হারালেন ২ জন

ফুটবলার ঋতুপর্ণার অসুস্থ মাকে দেখতে রাঙামাটি গেছেন রুহুল কবির রিজভী  

সাবেক ভাইস চেয়ারম্যানকে রাতে আটক করে থানায় নিয়ে গেলো কয়েকজন ব্যক্তি

হাসিনা ছিল কুৎসিত স্বৈরাচার, হিটলারকেও হার মানিয়েছিল : মান্না