Swadhin News Logo
Saturday , 16 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

সংস্কারের অজুহাতে নির্বাচন পেছানোর কোনও দাবি তোলা যাবে না: আসাদুজ্জামান ফুয়াদ

প্রতিবেদক
Nirob
August 16, 2025 10:30 pm

এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘সংস্কারের অজুহাতে নির্বাচন পেছানোর কোনও দাবি তোলা যাবে না। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় রাখতে হবে। সংস্কারসহ যেসব প্রস্তাব দেওয়া হয়েছে, যেসব ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। এখন দরকার সেগুলোর বাস্তবায়ন। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কিছু বিষয়ে দ্বিমত রয়েছে। কিন্তু যেসব বিষয়ে ভিন্ন মত নেই। এগুলো এখনই বাস্তবায়ন করা দরকার। এজন্য ২০৩১ সাল পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই।’

শনিবার (১৬ আগস্ট) বিকালে রংপুর নগরের একটি কমিউনিটি সেন্টারে এবি পার্টির মহানগর ও জেলা কমিটি আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষায় আছে দেশের মানুষ। তা নিয়ে কাজ করতে হবে সরকারকে। ৬০ বছর পর কেন ভালো নির্বাচন চাইতে হবে। তবে কোনও অবস্থায় নির্বাচন পেছানো যাবে না। এতে শত্রুপক্ষ নানা ধরনের ষড়যন্ত্র করবে। নির্বাচন সময়কালে যেসব মাঠ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। তারা দলমতের ঊর্ধ্বে উঠে দায়িত্বশীল ভূমিকা রাখলে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে।’

মতবিনিময় সভায় দলের রংপুর মহানগরের সদস্যসচিব এনামুল হকসহ মহানগর ও জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মান্নান তালুকদার মারা গেছেন

আইসিজে-তে রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের মিথ্যাচার, তীব্র প্রতিবাদ বাংলাদেশের

আইসিজে-তে রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের মিথ্যাচার, তীব্র প্রতিবাদ বাংলাদেশের

নেত্রকোণায় নারিকেল গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু

চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

আসামির বক্তব্য প্রচার করায় ৪ পুলিশ বরখাস্ত

গ্যাস সংকটে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বার্সেলোনা

বিজিবি হবে সীমান্ত নিরাপত্তা ও আস্থার প্রতীক: মহাপরিচালক

দোহায় শুরু হতে যাচ্ছে গাজা যুদ্ধবিরতি নিয়ে নতুন দফা আলোচনা

সুস্থ থাকতে ঘুম জরুরি: রাত জাগার প্রভাব শরীরের জন্য ভয়াবহ