Swadhin News Logo
Monday , 18 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

তিন দিন ধরে সাগরে ভাসতে থাকা ৮ জেলেসহ ফিশিং বোট উদ্ধার

প্রতিবেদক
Nirob
August 18, 2025 11:44 am

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে সাগরে ভাসতে থাকা ফিশিং বোট এফবি মায়ের দোয়ার আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

এসব জেলেরা হলেন– আব্দুর রাজ্জাক, রাকিব, ফারুক, কামাল, আলম, জাকারিয়া, সজীব ও রাকিব। তাদের বাড়ি পিরোজপুর ও বরগুনা জেলায় বলে জানিয়েছে কোস্টগার্ড।

সোমবার (১৮ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া (ঢাকা) কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত ১৪ আগস্ট এফবি মায়ের দোয়া নামক ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে আট জন জেলেসহ সমুদ্রে যাত্রা করে। এরপর ইঞ্জিন বিকল হওয়ায় যান্ত্রিক ত্রুটির কারণে সেটি সমুদ্রে ভাসতে থাকে।

তিন দিন ধরে সাগরে ভাসতে থাকা ফিশিং বোটটি রবিবার সকালে মোবাইল নেটওয়ার্কে আসলে ওই বোটের একজন জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে বিষয়টি জানান। তাৎক্ষণিক সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলা উদ্ধার অভিযান পরিচালনা করে। স্বল্প সময়ের মধ্যে মোংলা ফেয়ারওয়ে সংলগ্ন নম্বর-৫ বয়ার সমুদ্র এলাকা থেকে আট জেলেসহ ফিশিং বোটটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করে বোটটিকে নিরাপদে হাড়বারিয়া সংলগ্ন নদীর তীরে পৌঁছে দেওয়া হয়েছে। 

তিনি আরও জানান, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখবে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

জয়পুরহাট সীমান্ত দিয়ে পাঁচ জনকে বিএসএফের পুশইন

১০৮টি হারানো মোবাইল মালিকের কাছে হস্তান্তর

বিক্ষোভকারীদের দেয়া আগুনে প্রাণ হারালেন নেপালের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী

তিনটি আবাসিক হোটেলে পুলিশের অভিযান, ১৪ নারীসহ গ্রেফতার ২০

ক্রিকেট ব্যাটে ইয়াবা পাচার, কক্সবাজার বিমানবন্দরে আটক ২

রাতভর অভিযানে লুট হওয়া সাদা পাথর উদ্ধার, রাখা হচ্ছে যথাস্থানে

দিনাজপুরে পাসের হার ৫৭.৪৯, ৪৩ প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি

সিলেটে যুবদল কর্মীকে হত্যা

চবি এলাকায় থমথমে পরিবেশ, পুরুষশূন্য জোবরা গ্রাম

কারিগরি ত্রুটিতে সারজিসের প্রোগ্রামে ৮ মিনিট বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল: নেসকো কর্মকর্তা