Swadhin News Logo
Monday , 19 August 2024 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ক্রিকেট বোর্ডের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস।

প্রতিবেদক
Ahsan Habib
August 19, 2024 5:21 pm

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। নাজমুল হাসান পাপনের বর্তমান ক্রিকেট বোর্ডে তিনি ক্রিকেট পরিচালনা প্রধানের দায়িত্বে ছিলেন। তিনি বিসিবিতে এনএসসি মনোনীত পরিচালক।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জালাল ইউনুস জানান, আজ সকালে এনএসসির সচিব আমিনুল ইসলাম তাঁকে এনএসসিতে যাওয়ার আমন্ত্রণ জানান। জালাল ইউনুস এর উদ্দেশ্য জানতে চাইলে এনএসসি সচিব বলেন, তিনি যেন বিসিবির কাউন্সিলর ও পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন। এরপরই ইমেইলে জালাল ইউনুস তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দেন।

জালাল ইউনুস আরো বলেন, ‘ক্রিকেটের স্বার্থে এবং নতুন কারও আসার পথ সুগম করতেই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, ক্রিকেট বোর্ড সঠিকভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে।’

অভিজ্ঞ ক্রিকেট সংগঠক জালাল ইউনুস ১৯৯৭ সাল থেকে শুরু করে বর্তমান বোর্ডেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মাঝে শুধু ২০০৫ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি বোর্ডে ছিলেন না।

 

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
দীর্ঘ ১৩ বছর পর নতুন অ্যালবাম নিয়ে হাজির বালাম 

দীর্ঘ ১৩ বছর পর নতুন অ্যালবাম নিয়ে হাজির বালাম 

পদ্মা সেতুর টোলপ্লাজার কাছে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দুই দিনে মনোনয়নপত্র তুলেছেন ৬৭ শিক্ষার্থী

মওলানা ভাসানী সেতুতে মোটরসাইকেল-অটোভ্যান সংঘর্ষ, আহত ২

গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালঙ্কার ও টাকা লুট

রাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের চিন্তা নেই: উপাচার্য

সাবেক মন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি করাতে আদালতে আবেদন

নিয়োগের কয়েক সপ্তাহের মধ্যেই পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

যে কারণে থানায় হামলা মামলায় নিক্সন চৌধুরী প্রধান আসামি, পুলিশের ব্যাখ্যা

আ.লীগ-বিএনপি-জামায়াত ও এনসিপিসহ ৪২ জনের তালিকা প্রকাশ