Swadhin News Logo
রবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল, দায়িত্বে এম সিরাজ উদ্দিন

প্রতিবেদক
Nirob
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ২:০৬ পূর্বাহ্ণ
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল, দায়িত্বে এম সিরাজ উদ্দিন

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন এম সিরাজ উদ্দিন মিয়া। শনিবার দুটি প্রজ্ঞাপনে এ বিষয়ে জানানো হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের দুই দিন পর মন্ত্রিপরিষদ সচিব পদে পরিবর্তন আনা হলো।

২০২৪ সালের অক্টোবরে দুই বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিতে নিয়োগ পান শেখ আব্দুর রশীদ, যিনি ত্রয়োদশ সংসদের এমপি-মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিলেন।

নিয়োগ বাতিলের বিষয়ে শনিবার গণমাধ্যমকে তিনি বলেন, “আমি কয়েক দিন আগে পদত্যাগ করেছি। আজ সেটা গ্রহণ হয়েছে।”

তার চুক্তি বাতিলের প্রজ্ঞাপনে বলা হয়েছে, “২০২৪ সালের ৮ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিতে নিয়োগ পাওয়া শেখ আব্দুর রশীদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।”

আব্দুর রশীদের স্থলাভিষিক্ত হওয়া সিরাজ উদ্দিন এতদিন প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিবের দায়িত্বে ছিলেন।

মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার ছয় দিনের মাথায় গত ১৩ অগাস্ট বিসিএস-৮২ ব্যাচের কর্মকর্তা সাবেক অতিরিক্ত সচিব শেখ আব্দুর রশীদকে পল্লী কর্মসহায়ক ফাইন্ডেশন-পিকেএসএফের চেয়ারম্যান করা হয়।

তার চার দিনের মাথায় ১৭ অগাস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে অতিরিক্ত সচিব হিসেবে কর্মজীবন শেষ করা ‘বঞ্চিত’ এ কর্মকর্তাকে সচিব পদমর্যাদায় ফিরিয়ে এনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব করা হয়।

বাংলাদেশ জার্নাল/এনএম

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত