Swadhin News Logo
রবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

পদত্যাগের গুঞ্জন, আইজিপি বললেন ‘সংবাদ সঠিক নয়’

প্রতিবেদক
Nirob
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ
পদত্যাগের গুঞ্জন, আইজিপি বললেন ‘সংবাদ সঠিক নয়’

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন, এমন গুঞ্জন চলছে। তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি নিজেই জানান, তার পদত্যাগের সংবাদ সত্য নয়।

অবসরে যাওয়া বাহারুলকে ২০২৪ সালের ২০ নভেম্বর দুই বছরের চুক্তিতে আইজিপি হিসেবে নিয়োগ দেয় সরকার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুদিন পর বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের আগ মুহূর্তে তার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ নিয়ে আলোচনা চলে পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও।

এর মধ্যে রোববার রাতে যোগাযোগ করা হলে গণমাধ্যমকে আইজিপি বলেন, “নো, এমন কিছু হয়নি। বিষয়টি ঠিক নয়।”

তবে এদিন পুলিশ সদর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে এক অভ্যন্তরীণ বৈঠকে আইজিপি পদত্যাগের ‘ইচ্ছা প্রকাশ’ করেছিলেন বলে এক কর্মকর্তা দাবি করেন।

ওই কর্মকর্তা বলেন, “মিটিংয়ে স্যার বলেছেন, আমি আর থাকব না। থাকতে ইচ্ছা করছে না, চলে যাব।”

নির্বাচনের আগ মুহূর্তে গত জানুয়ারিতে আইজিপি তার সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেছিলেন।

এরমধ্যে রোববার তার মেয়াদ শেষের প্রায় ৯ মাস আগেই পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের দিন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আত্মগোপনে চলে যান। পরদিন মধ্যরাতে নতুন পুলিশ প্রধানের দায়িত্ব পান মো. ময়নুল ইসলাম।

এরপর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনার মুখে তিন মাসের মাথায় ২০ নভেম্বর আইজিপি ময়নুল ইসলামকে সরিয়ে দেয় সরকার। সেদিনই অবসরে যাওয়া বাহারুল আলমকে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আইজিপি বানানো হয়।

বাহারুল আলম ১৯৮৬ সালের ২১ জানুয়ারি বিসিএস (পুলিশ) ১৯৮৪ ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি স্পেশাল ব্রাঞ্চের প্রধানসহ পুলিশ সদর দফতরে অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাহারুল আলম ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদর দফতরের শান্তিরক্ষা বিভাগে সিনিয়র পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। এ ছাড়া তিনি ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে ফিল্ড মিশনে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২০ সালে চাকরি থেকে অবসরে যান।

বাংলাদেশ জার্নাল/এমপি

সর্বশেষ - চাকরি