Swadhin News Logo
সোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

রমজানে কর্মঘণ্টা কমানোর ঘোষণা দিল যে দেশ

প্রতিবেদক
Nirob
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ২:১০ পূর্বাহ্ণ
রমজানে কর্মঘণ্টা কমানোর ঘোষণা দিল যে দেশ

পবিত্র রমজান মাসকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাত বেসরকারি খাতের কর্মীদের জন্য দৈনিক কর্মঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

এতে জানানো হয়, রমজান মাসে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের স্বাভাবিক কর্মঘণ্টা থেকে প্রতিদিন দুই ঘণ্টা কম কাজ করতে হবে। সাধারণ সময়ে যেখানে কর্মীরা ৮ থেকে ৯ ঘণ্টা দায়িত্ব পালন করেন, সেখানে রমজানে সেই সময়সীমা হ্রাস পাবে। নির্ধারিত কম সময়ের অতিরিক্ত কাজ করলে তা ওভারটাইম হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট কর্মীরা অতিরিক্ত পারিশ্রমিক পাবেন।

এছাড়া, প্রতিষ্ঠানগুলো তাদের কাজের ধরন ও ব্যবসায়িক প্রয়োজন বিবেচনায় নির্ধারিত সময়সীমার মধ্যে নমনীয় বা দূরবর্তী (রিমোট) পদ্ধতিতে কাজের ব্যবস্থা চালু করতে পারবে বলেও জানানো হয়েছে।

সরকারি খাতের কর্মীদের ক্ষেত্রেও নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

সোমবার থেকে বৃহস্পতিবার অফিস চলবে সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। শুক্রবার অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। তবে বিশেষ দায়িত্ব বা ভিন্নধর্মী কাজের ক্ষেত্রে এ সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।

কর্মঘণ্টা কমানোর ফলে বাসিন্দারা পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো, ইবাদত-বন্দেগি ও আত্মউন্নয়নে বেশি মনোযোগ দেওয়ার সুযোগ পাবেন।

সূত্র: গালফ নিউজ।

বাংলাদেশ জার্নাল/এমপি

সর্বশেষ - চাকরি