Swadhin News Logo
সোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব

প্রতিবেদক
Nirob
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১১:৪৬ অপরাহ্ণ
পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া পদত্যাগ করেছেন। সোমাবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের দুই দিনের মাথায় শনিবার মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে থাকা শেখ আব্দুর রশীদের সঙ্গে চুক্তি বাতিল করে অন্তর্বর্তী সরকার।

এদিনই আরেক প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। একদিন পরই সোমবার সেই দায়িত্ব দেওয়া হয় নাসিমুল গনিকে।

গণঅভ্যুত্থানে সরকারের পট পরিবর্তনের পর ২০২৪ সালের ২ অক্টোবর দুই বছরের জন্য প্রধান উপদেষ্টার মুখ্যসচিব হিসেবে চুক্তিভিত্তিক দায়িত্ব পেয়েছিলেন মো. সিরাজ উদ্দিন মিয়া।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর সিরাজ উদ্দিন মিয়া ১৯৮২ বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ২০০৯ সালে যুগ্মসচিব অবস্থায় ওএসডি হন তিনি। পরে ২০১৬ সালে অবসরে যান।

বাংলাদেশ জার্নাল/এমপি

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
ডুয়েটের ৫ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

ডুয়েটের ৫ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

সিলেট সীমান্তে ‘চোরাকারবারিদের হামলা ঠেকাতে’ বিজিবির গুলি, যুবক নিহত

সিলেট সীমান্তে ‘চোরাকারবারিদের হামলা ঠেকাতে’ বিজিবির গুলি, যুবক নিহত

গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, ট্রাম্পকে হুঁশিয়ারি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর

গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, ট্রাম্পকে হুঁশিয়ারি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর

সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় দুই প্রদেশে ইসরায়েলের বিমান হামলা

সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় দুই প্রদেশে ইসরায়েলের বিমান হামলা

আগে থেকেই ‘টিক’ দেয়া ব্যালট পাওয়ার অভিযোগ, যা বললেন চিফ রিটার্নিং কর্মকর্তা

আগে থেকেই ‘টিক’ দেয়া ব্যালট পাওয়ার অভিযোগ, যা বললেন চিফ রিটার্নিং কর্মকর্তা

ফেসবুকে তারেক রহমান ও মির্জা ফখরুলকে ট‍্যাগ করে যা লিখলেন সারজিস

ফেসবুকে তারেক রহমান ও মির্জা ফখরুলকে ট‍্যাগ করে যা লিখলেন সারজিস

রাতে শেখ মুজিবের প্রতিকৃতিতে ফুল দেওয়ায় দিনে ভেঙে দেওয়া হলো

রাতে শেখ মুজিবের প্রতিকৃতিতে ফুল দেওয়ায় দিনে ভেঙে দেওয়া হলো

বাধা কাটিয়ে দুই দিনের জন্য অনুমতি পেলো ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ির মেলা

বাধা কাটিয়ে দুই দিনের জন্য অনুমতি পেলো ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ির মেলা

নারায়ণগঞ্জে প্রকাশ্যে কৃষকদল নেতাকে লক্ষ্য করে গুলি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে প্রকাশ্যে কৃষকদল নেতাকে লক্ষ্য করে গুলি, ভিডিও ভাইরাল

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৩