Swadhin News Logo
মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

রোহিঙ্গা ক্যাম্পে দেড় ঘণ্টার আগুনে পুড়ল ৩৫ বসতি

প্রতিবেদক
Nirob
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৩:০৭ অপরাহ্ণ
রোহিঙ্গা ক্যাম্পে দেড় ঘণ্টার আগুনে পুড়ল ৩৫ বসতি

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫টি বসতি পুড়ে ছাই হয়ে গেছে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ই-৫ এলাকায় আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজার স্টেশনের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন।

তিনি জানান, ভোর ৩টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ও স্যাটেলাইট স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় চারটি ইউনিট আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ৩৫টি বসতি সম্পূর্ণ পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে।

আগুনের সূত্রপাতের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

উল্লেখ্য, চলতি বছরে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অন্তত চারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পাঁচ শতাধিক বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ জার্নাল/জে

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
প্রথমবারের মতো যৌথভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করলো ভারত-যুক্তরাষ্ট্র

প্রথমবারের মতো যৌথভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করলো ভারত-যুক্তরাষ্ট্র

এবার রাজশাহী বোর্ডে কোনও বিদ্যালয়ে শতভাগ ফেল নেই

এবার রাজশাহী বোর্ডে কোনও বিদ্যালয়ে শতভাগ ফেল নেই

গোপনে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন, জানা গেলো আড়াই মাস পর

গোপনে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন, জানা গেলো আড়াই মাস পর

উপাচার্যের আশ্বাসে রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার

উপাচার্যের আশ্বাসে রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার

শিকাগোয় টহলরত সেনাদের ঘিরে বিক্ষোভ, শহর থেকে সরিয়ে নেয়ার দাবি স্থানীয়দের

শিকাগোয় টহলরত সেনাদের ঘিরে বিক্ষোভ, শহর থেকে সরিয়ে নেয়ার দাবি স্থানীয়দের

যশোরে মাদক মামলায় তিন জনের যাবজ্জীবন

যশোরে মাদক মামলায় তিন জনের যাবজ্জীবন

চট্টগ্রামে বাসচাপায় গার্মেন্ট কর্মীর মৃত্যু

চট্টগ্রামে বাসচাপায় গার্মেন্ট কর্মীর মৃত্যু

হাদি হত্যা মামলার প্রতিবেদন দাখিলে সিআইডিকে আরও ৫ দিন সময়

হাদি হত্যা মামলার প্রতিবেদন দাখিলে সিআইডিকে আরও ৫ দিন সময়

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের

সাইবার সুরক্ষা আইনের মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সদস্যসচিব গ্রেফতার

সাইবার সুরক্ষা আইনের মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সদস্যসচিব গ্রেফতার